Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পদ্মায় বিলীন হওয়ার শঙ্কায় কাঁচিকাটা, স্থায়ী বাঁধের দাবিতে চরবাসীর মানববন্ধন

Bangla FMbyBangla FM
৩:৩৮ pm ০৩, মে ২০২৫
in সারাদেশ
A A
0

জাবেদ শেখ,শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়ন একটি বিস্তৃত চর, যেটি পদ্মা নদীর বুকে  সাড়ে ১৭ বর্গকিলোমিটার জায়গাজুড়ে গড়ে উঠেছে। এই চরে প্রায় ৫০ হাজার মানুষের জীবনযাপন-নদী ও মাটির সঙ্গে মিশে থাকা তাঁদের প্রাত্যহিক সংগ্রাম।

তবে সেই চর আজ ভাঙনের মুখে। দিনের পর দিন অবৈধভাবে বালু উত্তোলন করে এক শ্রেণির প্রভাবশালী গোষ্ঠী চরবাসীর অস্তিত্ব হুমকিতে ফেলেছে। সম্প্রতি এই চরকে বালুমহাল ঘোষণার উদ্যোগ নেয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে চরবাসী।

আজ শনিবার সকাল থেকে কাঁচিকাটার পদ্মার পাড়জুড়ে পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে হাজারো মানুষ মানববন্ধনে অংশ নেন। বেঁচে থাকার জন্য চাই টেকসই বেড়িবাঁধ’, রক্ত লাগলে রক্ত দেব, বালুখেকোদের কবর দেব’-এমন নানা ব্যানার-স্লোগানে মুখর হয়ে ওঠে পদ্মার তীর। বন্ধ ছিল সব স্কুল, দোকানপাট ও কাজকর্ম।

মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এ হামিদ সরদার বলেন, বালু উত্তোলনের কারণে চরের ঘরবাড়ি, জমিজমা বিলীন হয়ে যাচ্ছে। এর ওপর আবার বালুমহালের পাঁয়তারা চরবাসীর আর সহ্য হচ্ছে না।

তাঁর দাবি-বালুমহাল ঘোষণার সিদ্ধান্ত বাতিল করতে হবে, অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে এবং কাঁচিকাটা ইউনিয়নের উত্তর তীরে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণ করতে হবে। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চরবাসী।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হবে নুরুল হক নুরু কে
  • গৌরীপুর মহিলা কলেজে বিতর্ক প্রতিযোগিতা: তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে
  • সিদ্ধান্ত পাল্টে শপথ নিলেন জামায়াতের এমপিরা
  • রমজানকে সামনে রেখে রূপগঞ্জে মসজিদ-মাদ্রাসা সাজানো ও বাজার মনিটরিংয়ে প্রস্তুতি
  • নিকোলাস কোপার্নিকাস অন্ধকার ও অজ্ঞতার যুগে আলো হয়ে জন্ম নেওয়া এক কিংবদন্তি জ্যোতির্বিজ্ঞানী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম