Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫৪ pm ০৪, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

কিশোরগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফজলুর রহমান বলেছেন, মন আজ ভালো নেই, কারণ তার এক ছেলে জেলখানায় আছে। সোমাবার (২ মার্চ) বিকালে মিঠামইন অডিটোরিয়ামে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি জানান, তার ছেলে জাহিদুল আলম জাহাঙ্গীরের কারণে তিনি উপস্থিত হয়ে মিটিংয়ে আনন্দে কথা বলতে পারছেন না।

ফজলুর রহমান বলেন, গত ২০ বছর ধরে যারা অন্যায়বিরোধী লড়াই করেছেন, তাদের মধ্যে জাহাঙ্গীরও নানা ঝুঁকি নিয়ে কাজ করেছে—মায়ের কবর, বাবার মৃত্যু এবং জমিজমার স্বার্থ ত্যাগ করে। তিনি বলেন, “একটি ভুলের কারণে জীবনের সবকিছু শেষ হয়ে যায় না। ভুলের শাস্তি অবশ্যই হবে, কিন্তু সে আবার ফিরে আসবে রাজনীতি করবে।”

তিনি আরও জানান, জাহাঙ্গীর অসুস্থ অবস্থায় জেলখানায় রয়েছে এবং তার জন্য দোয়া করার আহ্বান জানিয়ে বলেন, “আমরা সবাই মিলে চেষ্টা করব সে যেন বের হয়ে আসে।”

এ ঘটনাটি ঘটে উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন রোধে রোপণ করা ২০টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগের পর। গত ২৪ ফেব্রুয়ারি উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বাদী হয়ে থানায় মামলা করেন। একই দিনে জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয় এবং দলের প্রাথমিক সদস্যসহ তার সব পদও স্থগিত করা হয়।

সভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: কষ্টছেলেফজলুর রহমান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রূপগঞ্জে নারীলোভী প্রতারক ও সহযোগী নারীসহ গ্রেফতার
  • চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মার্কিন পররাষ্ট্রদপ্তর পাকিস্তানে জরুরি নয় এমন কর্মীদের দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে
  • মুন্সিগঞ্জে চুরির অভিযোগে দুইজনকে পিটিয়ে হত্যা, তিনজন গ্রেপ্তার
  • ঈদের কেনাকাটায় ঝামেলা কমাতে মেনে চলুন এই অলিখিত নিয়মগুলো

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম