Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইসরায়েলের ‘অপারেশন রোরিং লায়ন’-এ এক মিনিটে ৪০ শীর্ষ ইরানি কমান্ডার নিহত

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৭ pm ০১, মার্চ ২০২৬
in Top Lead News, আন্তর্জাতিক
A A
0

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ‘অপারেশন রোরিং লায়ন’-এর প্রথম দফার হামলায় এক মিনিটের মধ্যে ৪০ জন শীর্ষ ইরানি সামরিক কমান্ডার নিহত হয়েছেন। রবিবার (১ মার্চ) প্রকাশিত বিবৃতিতে আইডিএফ এই হামলাকে ইরানের সম্ভাব্য হুমকির বিরুদ্ধে ‘পূর্বপ্রস্তুতিমূলক আঘাত’ হিসেবে বর্ণনা করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, অভিযান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তেহরানের একাধিক স্থানে সমন্বিত বিমান হামলা চালানো হয়। হামলার সময় ইরানের শীর্ষ নিরাপত্তা নেতৃত্বের সাতজন সদস্য একই স্থানে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই হামলা পরিকল্পিতভাবে পরিচালিত হয়েছে।

আইডিএফ নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুলরহিম মোসাভিও রয়েছেন। হামলার তথ্য যুক্তরাষ্ট্রের সিআইএ ইসরায়েলকে সরবরাহ করেছিল, যার ভিত্তিতে দিনের আলোতেই হামলার সময়সূচি পরিবর্তন করে আঘাত চালানো হয়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ডজনখানেক শীর্ষ কর্মকর্তা নিহত হন।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইসরায়েলি জঙ্গিবিমান খামেনির কমপাউন্ডে ৩০টি বোমা নিক্ষেপ করে, যা পুরোপুরি বিধ্বস্ত হয়। অভিযান শুরু হয় শনিবার ইসরায়েল সময় সকাল ৬টায়, এবং তেহরান সময় সকাল ৯:৪০ মিনিটে কমপাউন্ডে আঘাত হানে।

Tags: #ইসরায়েল #ইরান #রোরিংলায়ন #আইডিএফ #খামেনি #তেহরান #সামরিকহামলা #মধ্যপ্রাচ্য #গুরুত্বপূর্ণসংখ্যা #গোয়েন্দাতথ্য
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বড়লেখায় অবৈধ গ্যাস রিফিলে জরিমানা
  • তীব্র তাপপ্রবাহ, কালবৈশাখী ঝড়ের আভাস
  • বান্দরবানে পাঁচ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • সুন্দরবনে দু’মাস নিষেধাজ্ঞা শেষে কাঁকড়া আহরণের সুযোগ 
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে এমন হামলা হবে যা তারা আগে দেখেনি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম