Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সংবাদ প্রকাশের পর ফলাফল স্থগিত করল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৩ pm ১৬, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

এম.শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি :

পরীক্ষা চলাকালিন সৌদি আরবে অবস্থান করায় এবং পরীক্ষা না দিয়েই ফাজিল পাশ করার বিষয়টি নিয়ে “বাংলা এফএম” ধারা বাহিক সংবাদ প্রকাশের পর ফাজিল পরীক্ষার্থী মোস্তাকিম বিল্লাহ পরীক্ষার ফলাফল পরিবর্তন করা হয়েছে। তার ফলাফলে মন্তব্য করা হয়েছে উইথহেল্ড। পূর্বে তার জিপিএ গ্রেড দেখানো হয়ে ছিলো ৩.২৫। সংশ্লিষ্ট ইসলামি স্টাডিজ বিষয়ে(বিষয় কোড-৪১৬) বিষয়ে পূর্বে তার গ্রেড “বি” প্রদর্শিত হলেও বর্তমানে গ্রেডের কলাম ফাঁকা।

জানা যায়, ২০২৫ সালের ২৭ নভেম্বর ইসলামি স্টাডিজ বিষয়ে(বিষয় কোড-৪১৬) পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চালাকালিন ফাজিল পরীক্ষার্থী বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের ফুলদহপাড়া গ্রামের মনজুরুল হকের ছেলে মোস্তাকিম বিল্লাহ সৌদি আরবে অবস্থান করছিলেন। সৌদি আরবে অবস্থান করায় বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম মাদরাসার ফাজিল পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেননি। তার পরেও প্রকাশিত ফাজিল পরীক্ষার ফলাফলে মোস্তাকিম বিল্লাহ (শিক্ষাবর্ষ ২০২১-২০২২, ৩য় বর্ষ, রেজি: ২১২০৩১১৯১, ফাজিল রোল- ২১২০৩১১৯১) জিপিএ-৩.২৫ পেয়ে ফাজিল পাশ করেন। বিষয়টি নিয়ে “বাংলা এফএম” নিউজ পোর্টালে ধারা বাহিক তথ্য নির্ভর প্রতিবেদন প্রকাশিত হয়। ফলে বিষয়টি নজড়ে পড়ে ইসলামি আরবি বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের। প্রথমে কাগজপত্র তলফ করেন ইসলামি আরবি বিশ^বিদ্যালয়।

এ ব্যাপারে পরীক্ষার্থী মোস্তাকিম বিল্লাহ জানান, আমার পরীক্ষার ফলাফল কী কারণে এমন করা হচ্ছে তা আমি জানিনা এবং জানতেও চাইনা। আমি পাশ করেছি তা জানি। কিন্তু ফলাফল পরিবর্তনের বিষয়টি আমি অবগত না।
বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম মাদরাসার অধ্যক্ষ মো: সুলতান মাহমুদ খসরু “বাংলা এফএম”কে জানান, মাদরাসার পরীক্ষার্থী মোস্তাকিম বিল্লাহ পরীক্ষার দিন সৌদি আরবে অবস্থান করছিলেন তা সঠিক। বিদেশে থাকায় তিনি পরীক্ষায় অংশ গ্রহন করেননি। কিন্তু ফলাফলে সে কিভাবে পাশ করলো তা আমি অবগত না। অধ্যক্ষ মো: সুলতান মাহমুদ খসরু বিষয়টি বিশ^বিদ্যালয়ের ত্রুটি হিসেবে আখ্যায়িত করেন। অধ্যক্ষ বিশ^বিদ্যালয়ের উপর দায়ভার চাপিয়ে নিজে দায়মুক্ত থাকার চেষ্টা করেন। মাদরাসা ও বিশ^দ্যিালয় কর্তৃপক্ষের মধ্যে ঠেলাধাক্কা শুরু হয়। এই অবস্থায় ইসলামি আরবি বিশ^বিদ্যালয়র্ মোস্তাকিম বিল্লাহ পরীক্ষার ফলাফল পরিবর্তন করে উইথহেল্ড করেন।

(১৬ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (ফাজিল পাস) এস.এম সাদেকুর রহমান জানান, বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে ফলাফল স্থগিত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

Tags: প্রশাসনশিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নাটোরে প্রবীণ নারীর ওপর এসিড নিক্ষেপ
  • রোজায় হাইস্কুল বন্ধ রাখার হাইকোর্টের আদেশ স্থগিত
  • গাজীপুরে বেতন বকেয়া, সড়কে শ্রমিক
  • বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদল
  • ‘আমার কাছে টাকা নাই’—শেষ কথাগুলোই শেষ হয়ে রইল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম