Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডাকসু নির্বাচনকে কলঙ্কিত করার অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইশার প্রার্থীর হুঁশিয়ারি

Bangla FMbyBangla FM
১১:৩৮ am ০৯, সেপ্টেম্বর ২০২৫
in Lead News, ক্যাম্পাস
A A
0

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কলঙ্কিত করতেই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদ মনোনীত ইয়াসিন মারজান আলাউদ্দিন পরিষদের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মো. খায়রুল আহসান মারজান।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের কাছ থেকে যথাযথ প্রক্রিয়ায় তালিকা প্রেরণ ও ছবিযুক্ত কার্ড প্রাপ্তি নিশ্চিত করা হলেও নির্বাচনি কর্মকর্তারা ইসলামী ছাত্র আন্দোলনের এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দিচ্ছেন না। বরং বৈধ কার্ডধারী এজেন্টদেরও কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে।

তিনি জানান, ইউল্যাব কেন্দ্রে সকাল ৮টার আগেই ছাত্রদলের প্যানেল থেকে ৫ জন এজেন্ট প্রবেশের সুযোগ পেলেও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ (ইশা)-এর প্যানেল থেকে একজন বৈধ এজেন্টও প্রবেশ করতে পারেননি। পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোনো স্পষ্ট জবাব দেননি বলে অভিযোগ করেন মারজান।

কোনো পক্ষপাতদুষ্ট নির্বাচন শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হবে না উল্লেখ করে খায়রুল আহসান মারজান বলেন, “আমরা আগেই আশঙ্কা করেছিলাম নির্বাচন কমিশনে থাকা সাদা দলের ব্যক্তিবর্গ একটি নির্দিষ্ট সংগঠনের পক্ষে কাজ করছেন। আজ সেটিই বাস্তবে ঘটতে দেখছি। ডাকসু নির্বাচনকে কলঙ্কিত করার চেষ্টা করা হলে আমরা তা সহ্য করব না। স্বচ্ছতা নিশ্চিত না হলে সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে জবাব দেবে।”

Tags: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশডাকসুঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আখাউড়ায় গৃহবধুর আত্মহত্যা
  • জুলাই যোদ্ধা হত্যাকাণ্ড: গৌরীপুরে ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে চার্জ
  • বাকেরগঞ্জের গ্রামাঞ্চলের অধিকাংশ ভোটারেরা জানেই না গণভোট কি
  • কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় শক্তিশালী সহায়ক: বেরোবি উপাচার্য
  • ওসমানীনগরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম