Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝালকাঠিতে খাল খননে অনিয়ম, ঠিকাদারকে ৩ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে শোকজ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৭ pm ১৭, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি পৌরসভা ২০২৪-২০২৫ অর্থ বছরের সাতটি খাল খননের কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন না করার অভিযোগে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান আজমির বিল্ডার্স লিঃ-কে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) জারি করেছে।

সোমবার (১৬ মার্চ) পৌরসভার নোটিশে বলা হয়েছে, ঠিকাদার সাতটি খালের মধ্যে ছয়টির কাজ আংশিকভাবে শুরু করলেও কোনটিই সম্পূর্ণভাবে খনন শেষে হ্যান্ডওভার বা কমপ্লিশন সার্টিফিকেট পৌরসভাকে প্রদান করেনি। বাকি একটি খালের কাজও শুরু হয়নি।

বারবার তাগাদা সত্ত্বেও ঠিকাদার দুইটি খাল আংশিক খনন করেছেন, কিন্তু হস্তান্তর না করে অন্য খালগুলোতে কোনো কার্যকর উদ্যোগ নেননি। এর ফলে স্থানীয় জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং পৌরসভার ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, চুক্তিমূল্য ১ কোটি ৩৩ লাখ ১২ হাজার ৩৭৭ টাকা হলেও এখন পর্যন্ত কাজের বিল হিসেবে ৫২ লাখ ৭১ হাজার ১১ টাকা প্রদান করা হয়েছে। খাল খনন সম্পূর্ণ না হওয়ায় পৌর এলাকায় জলাবদ্ধতা ও ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে। ঠিকাদার কাজ শতভাগ সম্পন্ন না করে চূড়ান্ত বিলের আবেদন করেছেন এবং বিভিন্ন মহল থেকে চাপ ও হুমকিও দিয়েছেন।

ঝালকাঠি পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) টি.এম. রেজাউল হক রিজভী জানিয়েছেন, ঠিকাদারকে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময়ে সন্তোষজনক ব্যাখ্যা না দিলে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ অনুযায়ী তার জামানত বাজেয়াপ্ত এবং ঠিকাদারী লাইসেন্স বাতিলের সুপারিশ করা হবে।

অপরদিকে, আজমির বিল্ডার্স লিঃ-এর প্রোপাইটার মোঃ সরোয়ার হোসেন বলেন, কাজের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর ইতোমধ্যেই এক বছর এক মাস অতিবাহিত হয়েছে। হঠাৎ নোটিশ জারি করা যৌক্তিক মনে হচ্ছে না। তিনি দাবি করেন, সময়মতো কাজ সম্পন্ন করার জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কাজও সম্পন্ন হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ঝালকাঠিতে ২ হাজার গাছ কাটা বন্ধের দাবিতে মানববন্ধন
  • নওগাঁয় বেললতা খাল খনন কাজে অনিশ্চয়তা
  • কক্সবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • ঈশ্বরদীতে ইফতার খেয়ে অসুস্থ কারখানার শতাধিক শ্রমিক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম