Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রতিবেশী দেশে আর হামলা করবে না ইরান: প্রেসিডেন্ট

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৭ pm ০৭, মার্চ ২০২৬
in Top Lead News, বিশ্ব
A A
0

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে, প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি থেকে যদি ইরানের ওপর কোনো আক্রমণ না করা হয়, তবে তাদের লক্ষ্য করে আর কোনো ‘আক্রমণ’ করা হবে না।

তিনি বলেন, “কোনো প্রতিবেশী দেশের ভূখণ্ড থেকে ইরানের ওপর হামলা চালানো হলে কেবল সেই দেশকে লক্ষ্য করে পাল্টা আঘাত হানা হবে। আমাদের কোনো স্বেচ্ছামূলক হামলার মনোভাব নেই। আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে বলে আমরা দুঃখিত।”

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে বলেন, “আমাদের প্রতিবেশীদের ওপর হামলা করতে হচ্ছে বলে আমরা দুঃখিত, কিন্তু সেই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকার কারণে এমনটি ঘটছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রের প্রতি কোনো শত্রুতা নেই।” তিনি আরও জানান, এই নীতি ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের বৈঠকে অনুমোদিত হয়েছে।

এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথ হামলা চালায় ইরান-এ। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-সহ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইরান ইসরাইলের ওপর পাল্টা হামলা চালায় এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ অন্যান্য স্থানে হামলা চালাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

সূত্র: আল জাজিরা

Tags: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানযুক্তরাষ্ট্র ও ইসরাইল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জয়পুরহাটে বিজিবি অভিযানে ২৫ কেজির কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার!
  • রমজানে অসহায়দের পাশে লক্ষ্মীপুরের সংগঠন
  • দিনাজপুরে মাদক বিক্রেতাসহ ৭ জন আটক
  • ইবির শিক্ষিকা আসমা সাদিয়া রুনা হত্যার প্রতিবাদে মাভাবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
  • বগুড়ায় চয়ন হত্যা মামলায় গ্রেফতার ৪

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম