রোববার (২২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি সামরিক উত্তেজনার মধ্যে আবারও আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। নতুন দফার এই বৈঠক আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জেনেভায় অনুষ্ঠিত হওয়ার কথা।বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বদর আল বুসাইদি বলেন, এবারের আলোচনায় ইতিবাচক অগ্রগতি হলে চূড়ান্ত চুক্তি অর্জন সম্ভব হতে পারে। আলোচনায় পারমাণবিক কর্মসূচি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো বিষয়গুলো নিয়ে অগ্রগতি আনার চেষ্টা চলছে।
এ সময় এই ঘোষণা এসেছে এমন একটি সময়ে, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা তীব্র অবস্থায় রয়েছে। ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে হামলার সম্ভাবনার কারণে, আর ইরানও পাল্টা পদক্ষেপ নিতে প্রস্তুতি নিচ্ছে।

