Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ১৬৫ স্কুল শিক্ষার্থীর দাফন সম্পন্ন ইরানে

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৫ pm ০৪, মার্চ ২০২৬
in Top Lead News, আন্তর্জাতিক
A A
0

দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি স্কুলে হামলায় নিহত ১৬৫ শিক্ষার্থী ও কর্মীর দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের প্রথম দিন—গত শনিবার (২৮ ফেব্রুয়ারি)—এই হামলা চালানো হয়।

তেহরানের বিরুদ্ধে চলমান অভিযানের মধ্যে এটিই এখন পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী ঘটনা বলে সংশ্লিষ্ট সূত্রগুলো উল্লেখ করেছে।

তবে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, মিনাব এলাকায় ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো হামলার বিষয়ে তারা অবগত নয়। গাজায় চলমান সংঘাতের সময়ও বেসামরিক হতাহতের অভিযোগ একাধিকবার অস্বীকার করেছে ইসরায়েল। যদিও পরবর্তী সময়ে কিছু ঘটনায় অনিচ্ছাকৃত ক্ষতির কথা স্বীকার করেছে তারা।

মিনাবের এই ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী ইচ্ছাকৃতভাবে স্কুল, হাসপাতাল বা অন্য কোনো বেসামরিক স্থাপনায় হামলা চালানো হলে তা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবাসিক এলাকাগুলোতে নির্বিচারে হামলা চালাচ্ছে। তার দাবি, হাসপাতাল, স্কুল, রেড ক্রিসেন্টের স্থাপনা এবং সাংস্কৃতিক নিদর্শনও এসব হামলা থেকে রেহাই পাচ্ছে না।

Tags: ইরানইসরায়েলমার্কিনশিক্ষার্থী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা, শুক্রবার দুপুর পর্যন্ত শাহজালাল থেকে ২৪৫ ফ্লাইট বাতিল
  • নাইক্যছড়া আগাপাড়া প্রধান কারবারী শীলমোহর প্রদর্শনী অনুষ্ঠান 
  • ঠিকাদার সিন্ডিকেটের দৌরাত্ম্যে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তর
  • যুক্তরাজ্যে ইরানের গুপ্তচর সন্দেহে আটক ৪
  • ফরিদপুরে পৃথক দুই আলোচিত হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ সুপার নজরুল ইসলাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম