ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি ইউক্রেনীয় অ্যান্টি-ড্রোন সিস্টেমের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
শনিবার (২৮ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সেটি ধ্বংস করা হয়েছে বলে আইআরজিসি দাবি করেছে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো স্বাধীন বা আন্তর্জাতিক সূত্র থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা যায়নি। ফলে হামলার প্রকৃত অবস্থা, ক্ষয়ক্ষতি এবং এর পেছনের পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

