Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Taslima TanishabyTaslima Tanisha
৪:৫৮ pm ২৮, ডিসেম্বর ২০২৫
in Top Lead News, জাতীয়
A A
0

ওসমান হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, আগামী ১০ দিনের মধ্যেই এ মামলার তদন্ত প্রতিবেদন ও চার্জশিট আদালতে দাখিল করা হবে।

রোববার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের মধ্যেই সম্পন্ন করা হবে। এ বিষয়ে সরকারের অবস্থান একেবারেই স্পষ্ট এবং কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ফ্যাসিবাদী, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীরা যেন কোনো রাজনৈতিক দলের আশ্রয় না পায়—এ জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’ তিনি আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর এবং অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিচার প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হাদি হত্যা মামলার তদন্ত কার্যক্রম বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। তবে তদন্তের স্বার্থে সব তথ্য এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি। এ পর্যন্ত এ ঘটনায় মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে এবং সংশ্লিষ্ট সন্দেহভাজনদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এসব পদক্ষেপ মামলার তদন্তকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এই হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত—পরিকল্পনাকারী হোক বা সরাসরি অংশগ্রহণকারী—কেউই আইনের বাইরে থাকবে না।’

Tags: অন্তর্বর্তীকালীন সরকারতদন্ত প্রতিবেদনস্বরাষ্ট্র উপদেষ্টাহাদি হত্যা মামলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর
  • নীলফামারী-৪ আসনে জাপা নেতার বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক
  • নির্বাচন পর্যবেক্ষকদের ৩ দফা দাবিতে ইসিতে মানববন্ধন
  • বাউফলে রূপালী ব্যাংকের কোষাধক্ষকে কুপিয়ে জখম
  • বিএনপির একজন কর্মীও জামায়াতে যোগ দেয়নি: তারেক রহমানের উপদেষ্টা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম