শেখ মাসুম বিল্লাহ,রামপাল উপজেলা প্রতিনিধি :
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে ও নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
রবিবার (০৮’মার্চ) সকাল নয়টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন,রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসী, সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার কানিজ ফাতেমা শেফা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, ওসি তদন্ত সুব্রত, উপজেলা নির্বাচন অফিসার সাদেক বিন জার্মান, প্রাইমারি শিক্ষা অফিসার ফরহাদ হোসেন, রামপাল প্রেস ক্লাবের সদস্য শেখ মাসুম বিল্লাহ’সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

