Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০৭ pm ০৮, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

মো : হাসান আলী, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি :

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) বাঘাইছড়ি উপজেলার কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাঘাইছড়ি পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক আমেনা মারজান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা নূর আলম, কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ মীর কামাল হোসেন, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মো. আফসার উদ্দিন, বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিশনার বিনা প্রভা চাকমা এবং চট্টগ্রাম অঞ্চল থেকে আগত রিজিয়ন রেঞ্জার ইসামা।

এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের সদস্য, প্রাথমিক বিদ্যালয়ের ‘হলদে পাখি’ সদস্য, শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের অবদান ও কৃতিত্ব তুলে ধরেন এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সমাজের সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তারা বলেন, সমাজের উন্নয়ন ও অগ্রগতিতে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ নিজেদের দক্ষতা ও মেধার স্বাক্ষর রাখছেন। নারীদের ক্ষমতায়ন নিশ্চিত হলে পরিবার, সমাজ ও রাষ্ট্র আরও শক্তিশালী হয়ে ওঠে।

তারা আরও বলেন, নারীদের প্রতি সহিংসতা, বৈষম্য ও সামাজিক প্রতিবন্ধকতা দূর করতে সবাইকে সচেতন হতে হবে। নারী ও পুরুষের সমান অধিকার এবং সুযোগ নিশ্চিত করার মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। আন্তর্জাতিক নারী দিবস কেবল উদযাপনের দিন নয়, বরং নারীদের অধিকার, মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করার জন্য নতুন করে অঙ্গীকার করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, “নারী এই সমাজের অর্ধেক অংশ। তাই নারীর অংশগ্রহণ ছাড়া কোনো সমাজ বা দেশ কখনো উন্নতির দিকে অগ্রসর হতে পারে না। একটি উন্নত সমাজ ও দেশ গঠনে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে নারীরা প্রশাসন, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, প্রযুক্তি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করছেন, যা সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০২৫ সালে অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষায় অনন্য কৃতিত্ব অর্জনকারী চারজন শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানের সর্বোচ্চ নেতা হলেন মুজতাবা খামেনি
  • চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান
  • মুন্সিগঞ্জে গোলাগুলিতে ১০ গুলিবিদ্ধ, ৩ গ্রেফতার
  • ৫ দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল সরকার
  • ৬০ কিমি বেগে দুপুরে ৩ জেলায় ঝড়ের আভাস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম