Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০২ pm ০৮, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

বাসুদেব রায়, নীলফামারী প্রতিনিধি:

নানান আয়োজনে নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। বিশেষ অতিথি হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, জেলা মৎস্য অফিসের ফিসারিজ কোয়ারেন্টাইন অফিসার আঙ্গুরী বেগম ও নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম বক্তব্য দেন।

এছাড়াও সচেতন নাগরিক কমিটি(সনাক), টিআইবি, গুড নেইবারস, ব্র্যাক, উদয়াঙ্কুর সেবা সংস্থা, ডেমক্রেসিওয়াচ ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্যোগে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা শহরের চৌরঙ্গি মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সনাক সভাপতি আকতারুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী রত্না রানী, উদয়াঙ্কুর সেবা সংস্থার জেন্ডাল ফোকাল পার্সন সালমা আক্তার, ডেমোক্রেসী ওয়াচ এর জেলা প্রকল্প সমন্বয়কারী মো. মুজিবার রহমান, জেলা ব্র্যাক সমন্বয়কারী মো. আকতারুল ইসলাম প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সিদ্ধান্তগ্রহণ ও নীতি—নিধার্রণী পর্যায়ে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলগুলোর অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা জোরদার করে নীতি—নিধারণী পর্যায়ে নারীর যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং নির্বাচনে নারী প্রার্থীদের মনোনয়ন ও প্রচারণায় সহায়তা প্রদান নারীর রাজনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এতে আয়োজক সংগঠনসমূহের সদস্যদের পাশাপাশি বিভিন্ন পেশা ও শ্রেণীর শতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানের সর্বোচ্চ নেতা হলেন মুজতাবা খামেনি
  • চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান
  • মুন্সিগঞ্জে গোলাগুলিতে ১০ গুলিবিদ্ধ, ৩ গ্রেফতার
  • ৫ দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল সরকার
  • ৬০ কিমি বেগে দুপুরে ৩ জেলায় ঝড়ের আভাস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম