Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কক্সবাজারে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫০ pm ২২, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

কক্সবাজার জেলায় জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

মধ্যরাতে আয়োজিত এই শ্রদ্ধার্ঘ্য নিবেদন অনুষ্ঠানে অংশ নেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা প্রশাসক মো. আ. মান্নানের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের নেতৃত্বে জেলা পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন।

এছাড়াও জেলা পরিষদ, কক্সবাজার পৌরসভা, জেলা বিএনপি, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, ট্যুরিস্ট পুলিশ, সিভিল সার্জন অফিস, জেলা সদর হাসপাতাল, বন বিভাগ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপদ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত বিভাগ, সমাজসেবা কার্যালয়, ক্রীড়া সংস্থা, কক্সবাজার প্রেস ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে।

পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলা—সদর, রামু, ঈদগাঁও, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া, উখিয়া ও টেকনাফে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

অনুষ্ঠানে ভাষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। ভাষা ও সংস্কৃতির বিভিন্ন আয়োজন, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

জেলা প্রশাসক এ আয়োজন সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

Tags: ২১ ফেব্রুয়ারিআন্তর্জাতিক মাতৃভাষা দিবসকক্সবাজারভাষা আন্দোলনশহিদ দিবস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাজ্যের কার্ডিফে কিশোরীকে যৌন হেনস্তার অভিযোগে ভারতীয় যুবকের কারাদণ্ড
  • পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
  • সিরাজগঞ্জে ট্রাক চাপায় নিহত অটোভ্যান চালক
  • সারাদিন শক্তি ও পুষ্টি ধরে রাখতে সেহেরিতে যেসব খবার খাবেন 
  • যুক্তরাজ্যের কার্ডিফে বাসস্টপের কাছে বৃদ্ধকে গু/লি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম