Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৪ pm ২১, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

বাসুদেব রায়, নীলফামারী প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে নীলফামারীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।

এরপর পর্যায়ক্রমে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাড. আলফারুক আব্দুল লতিফ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, নীলফামারী পৌরসভা, সদর উপজেলা প্রশাসন, নীলফামারী প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, জেলা বিএনপি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত সবাই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান। পরে শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ভোর থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খালি পায়ে, হাতে ফুল নিয়ে এবং ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের আবহে শহীদ মিনারে এসে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়াও ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দিনভর নানা কর্মসূচি পালিত হয়।

Tags: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সকালে জাল তুলতেই চমক—জেলের হাতে সাড়ে ২২ কেজির কোরাল
  • আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে লালমনিরহাটে জাতীয় পতাকা অর্ধনিমিত করার বিষয়টি উপেক্ষিত
  • প্রশাসন অন্ধভাবে আইন তার নিজস্ব গতিতে পরিচালনা করবে: ডা. জাহিদ হোসেন
  • ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিন-খতিবদের সম্মানি পৌঁছে দেবে সরকার: মাহদী আমিন
  • পবিপ্রবিতে মহান শহীদ দিবস পালন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম