Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপিত

Nuri JahanbyNuri Jahan
৭:৩৮ pm ০৩, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ জালাল হোসেন, 

প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

আজ বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫) দিবসটি উপলক্ষে গোদাগাড়ী উপজেলা প্রশাসন এবং প্রতিবন্ধী অধিকার সংরক্ষণ সংস্থার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল দশটায় উপজেলা চত্বর থেকে একটি সুসজ্জিত র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা অডিটরিয়াম হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রতিবন্ধী অধিকার সংরক্ষণ সংস্থা’র সভাপতি মোঃ নজরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাজমুস সাদাত রত্ন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাদাত রত্ন বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদেরকে উন্নত প্রশিক্ষণ ও যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। এর মাধ্যমে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

বক্তারা সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করার জন্য সাংবাদিক সহ সকলের প্রতি আহ্বান জানান।

Tags: আন্তর্জাতিকগোদাগাড়ীরাজশাহী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লীগ অ্যাক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে: ইনকিলাব মঞ্চ
  • কক্সবাজারে পুড়ানো হলো জব্দ ৫০০ মিটার কারেন্ট জাল
  • আধুনিক শিল্পযাত্রার অন্যতম পথিকৃৎ ঋত্বিক ঘটক
  • নরসিংদী-১ আসনে ইব্রাহিম ভুঁইয়ার সমর্থনে চিনিশপুর ইউনিয়নে জনসভা
  • জামালপুরসহ ১৪ আসনে বিজিবি ৯০০ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম