Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেখ হাসিনা ও কামালকে ফেরাতে ভারতকে চিঠি দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার

Nuri JahanbyNuri Jahan
৭:৪৮ pm ২০, নভেম্বর ২০২৫
in জাতীয়
A A
0

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারতকে চিঠি দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার- এমন কথায় জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আসিফ নজরুল বলেন,মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওনাদের এক্সট্রাডিশনের জন্য আমরা চিঠি দিচ্ছি।

আইন উপদেষ্টা বলেন, পাশাপাশি ওনাদের প্রত্যর্পণ করার জন্য, যেহেতু ওনারা এখন কনভিকটেড মৃত্যুদণ্ডপ্রাপ্ত, কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। এই দায়িত্ব পালনে ভারত যেন আমাদের সঙ্গে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অবলিগেশন পালন করে সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে আমরা চিঠি দিচ্ছি।

দণ্ডপ্রাপ্তদের দেশে ফেরাতে নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে সহায়তা চাওয়া যাবে কি না সে বিষয়টিও সরকার বিবেচনা করছে বলে জানান তিনি।

আইন উপদেষ্টা বলেন, একইসঙ্গে কনভিকটেড ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে সেখানে আমরা কোনোরকম অ্যাপ্রোচ করতে পারি না সেটা বিচার-বিবেচনা জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নেবো।

Tags: অন্তর্বর্তীকালীন সরকারআইন উপদেষ্টাআসাদুজ্জামান খান কামালআসিফ নজরুলভারত জাতীয়শেখ হাসিনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর
  • নীলফামারী-৪ আসনে জাপা নেতার বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক
  • নির্বাচন পর্যবেক্ষকদের ৩ দফা দাবিতে ইসিতে মানববন্ধন
  • বাউফলে রূপালী ব্যাংকের কোষাধক্ষকে কুপিয়ে জখম
  • বিএনপির একজন কর্মীও জামায়াতে যোগ দেয়নি: তারেক রহমানের উপদেষ্টা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম