Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অন্তর্বর্তীকালীন সরকার হাদি হত্যার নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে ডেকেছে

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৫৫ am ০৬, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News, আইন ও আদালত, জাতীয়
A A
0

অন্তর্বর্তীকালীন সরকার শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (OHCHR)-কে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি যত দ্রুত সম্ভব করা হবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সরকার পুরো ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিতে অটল এবং এ ধরনের তদন্ত প্রক্রিয়ায় সম্ভাব্য সব সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার ও জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতারা ও হাদির পরিবার।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন : ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের,শহীদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা।

তারা দাবি করেছেন, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের সুনির্দিষ্ট ঘোষণা এবং প্রধান উপদেষ্টার আশ্বাস না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

Tags: অন্তর্বর্তীকালীনওসমান হাদিজাতিসংঘসরকারহাদি হত্যা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লীগ অ্যাক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে: ইনকিলাব মঞ্চ
  • কক্সবাজারে পুড়ানো হলো জব্দ ৫০০ মিটার কারেন্ট জাল
  • আধুনিক শিল্পযাত্রার অন্যতম পথিকৃৎ ঋত্বিক ঘটক
  • নরসিংদী-১ আসনে ইব্রাহিম ভুঁইয়ার সমর্থনে চিনিশপুর ইউনিয়নে জনসভা
  • জামালপুরসহ ১৪ আসনে বিজিবি ৯০০ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম