মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পশ্চিম হরিণবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয় রতনদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভিন নিলুফা। তিনি বিজয়ী দলসহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা মত প্রকাশ করেন।

