Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তেল কেনা নিয়ে নির্দেশনা জারি, মোটরসাইকেলে দিনে ২ লিটার

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৩০ pm ০৬, মার্চ ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইল–এর সঙ্গে চলমান উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশেও। রাজধানী ঢাকাতে জ্বালানি সংকটের আশঙ্কায় ফিলিং স্টেশনগুলোতে ভিড় বাড়ছে।

অনেক স্থানে তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। কোথাও কোথাও লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনাও ঘটছে বলে জানা গেছে। একই সঙ্গে অনেকে প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি সংগ্রহ করে মজুদ করার চেষ্টাও করছেন।

এ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার জ্বালানি সরবরাহ ও উত্তোলনে নতুন নির্দেশনা জারি করেছে। শুক্রবার জ্বালানি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়। এতে ফিলিং স্টেশনগুলো কতটুকু জ্বালানি সরবরাহ করতে পারবে এবং ভোক্তারা কতটুকু জ্বালানি নিতে পারবেন—সেটি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। পাশাপাশি ডিপো থেকে ফিলিং স্টেশনগুলো কত পরিমাণ জ্বালানি উত্তোলন করতে পারবে, তাও নির্ধারণ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নেওয়ার সময় ভোক্তাকে তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ করে ক্রয় রশিদ দিতে হবে। প্রতিবার জ্বালানি নেওয়ার সময় আগের ক্রয়ের রশিদ বা বিল প্রদর্শন করতে হবে। ডিলাররা নির্ধারিত বরাদ্দ অনুযায়ী রশিদ যাচাই করে ভোক্তা পর্যায়ে জ্বালানি সরবরাহ করবেন।

এছাড়া ফিলিং স্টেশনগুলোকে তাদের জ্বালানি তেলের মজুত ও বিক্রয় সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ডিপোতে জানিয়ে জ্বালানি উত্তোলন করতে হবে। তেল বিপণন কোম্পানিগুলোও ডিলারদের সরবরাহ দেওয়ার আগে মজুত ও বিক্রয়ের তথ্য পর্যালোচনা করবে এবং বরাদ্দের বেশি তেল দেওয়া যাবে না।

নতুন নির্দেশনা অনুযায়ী, একটি মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার পেট্রল বা অকটেন নেওয়া যাবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে এই সীমা ১০ লিটার নির্ধারণ করা হয়েছে। স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি) ও মাইক্রোবাস দিনে ২০ থেকে ২৫ লিটার তেল পাবে।

পিকআপ ও লোকাল বাস দৈনিক ৭০ থেকে ৮০ লিটার ডিজেল নিতে পারবে। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও কনটেইনার ট্রাক প্রতিদিন ২০০ থেকে ২২০ লিটার পর্যন্ত জ্বালানি নিতে পারবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

সরকার আশা করছে, এসব নির্দেশনা কার্যকর হলে অতিরিক্ত মজুদ প্রবণতা কমবে এবং জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

Tags: ইরানজ্বালানি সংকট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁ জেলা বর্তমানে আম উৎপাদনে সেরা
  • পাইকগাছায় জ্বালানি তেল ও গ্যাসের কৃত্রিম সংকট
  • সব স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • বাগেরহাট সদর থানার খানপুরে বিয়ের যাত্রীবাহী বাস দুর্ঘটনা
  • রাজবাড়ীতে জ্বালানি সংকটের শঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম