মনির হোসেন,
দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় ট্রাক চালককে আটক করেছে। এ সময় তার কাছ থেকে ১৬০০ পিস নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
জানা যায়, রবিবার দুপুর ৩টায় কার্গোভেহিকেল টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আটক ট্রাক চালক আনার গাজী ভারতের উত্তর ২৪ পরগনা, বনগাঁ থানার মনিগ্রাম সুকপুর গ্রামের হাজরা গাজীর ছেলে।
যশোর-ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লা ছিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় ট্রাকটি তল্লাশী করা হয়। চালকের সিটের নিচ থেকে ১৬০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত ট্রাক চালক ও জব্দকৃত ট্যাবলেট বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

