Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাশের দেশ আমাদের উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা চায় না: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান

Bangla FMbyBangla FM
১০:২৩ pm ০৪, অক্টোবর ২০২৫
in Lead News, রাজনীতি
A A
0

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া(৪) কবসা-আখাউড়া আসনের সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষ সার্বভৌমত্বে বিশ্বাস করি। অন্য কেউ এসে আমাদের দেশে মাতব্বরি করুক তা আমরা চাই না, সে যেই হোক। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা একটি সীমান্তবর্তী দেশে অবস্থান করছি। পাশেই একটি বৃহৎ রাষ্ট্র ভারত। তারা আমাদের উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা চায় না।

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে স্থানীয় বিএনপি এ পথসভার আয়োজন করে।

তিনি আরও বলেন, ‘আমরা যেভাবে ভারতের জনগণকে ভালোবাসি, তারাও যেন আমাদের জনগণকে ভালোবাসে। এমন কোনো কাজ করা উচিত নয়, যাতে আমরা ভারতবিরোধী হয়ে উঠি। আমাদের ভারতবিরোধী হওয়া উচিত নয়।’

পথসভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি মো. ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন প্রমুখ। পথসভা শেষে চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জনসাধারণের মাঝে ৩১ দফা দাবির লিফলেট বিতরণ করেন।

এর আগে ঢাকা থেকে চট্রগ্রাম গামী মহানগর ট্রেনে আখাউড়ায় আসেন। আখাউড়ায় বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানায়। এরপর সড়ক পথে কসবার গোপীনাথপুরে পথসভায় যোগ দিতে রওয়ানা দেন।

Tags: “ভারতবিএনপিবিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিলেটের কুশিয়ারা নদীর তীব্র ভাঙনে দিশেহারা মানুষ
  • জয়পুরহাটে ভোক্তা অধিকার ও র‍্যাবের যৌথ অভিযান: বেশ কিছু প্রতিষ্ঠানকে জরিমানা
  • বাবা হত্যার বিচার চেয়ে রাজপথে তিন শিশু
  • প্রথম ধাপেই ‘ফ্যামিলি কার্ড’ পাচ্ছে পাংশার মানুষ: এমপি হারুন অর-রশিদ
  • রূপগঞ্জে ডাকাতি হওয়া ড্রাম ভর্তি তেলের ট্রাক উদ্ধার, অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম