Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টাঙ্গাইলে নির্বাচনী প্রচারণায় স্বতন্ত্র প্রার্থীর ওয়েবসাইট চালু

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৫৮ pm ০৬, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

ত্রয়োদশ পার্লামেন্ট ইলেকশনকে কেন্দ্র করে বিএনপির বিদ্রোহী হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল প্রচারণায় নতুনত্ব আনতে একটি ওয়েবসাইট চালু করেছেন। সম্প্রতি https://farhad-iqbal.vercel.app/ নামে ওয়েবসাইটটি ওপেন করা হয়।

 

জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি প্রথম শ্রেণির পৌরসভা নিয়ে টাঙ্গাইল-৫ সিট গঠিত। এ সিটে সর্বশেষ হিসাব অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৭ হাজার ১৭৩ জন। এরমধ্যে নারী, পুরুষ ও হিজড়া(তৃতীয় লিঙ্গ) ভোটার ছাড়াও পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সংখ্যা ৫ হাজার ২৩৯জন। এ সিটে ১৩০টি সেন্টারের মধ্যে ২২টি সেন্টার ঝুঁকিপূর্ণ। মোট ভোট কক্ষ রয়েছে ৯১০টি।

ওয়েবসাইটটিতে হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ঘোষিত সদর উপজেলার উন্নয়নে সুনির্দিষ্ট ২৪টি নির্বাচানী ইশতেহার, জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ, গণশুনানি এবং প্রত্যক্ষ জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গিকার করা হয়েছে। এছাড়া প্রার্থীর চলমান ও ভবিষ্যৎ কর্মকাণ্ড এবং সদর উপজেলার উন্নয়নে জনগনের গঠনমূলক মতামত গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে।

টাঙ্গাইল-৫(সদর) সিটে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র ১০জন প্রার্থী ইলেকশনের অংশ নিয়েছেন। তারা হচ্ছেন- জামায়াতে ইসলামীর জেলা আমীর আহসান হাবিব মাসুদ(দাঁড়িপাল্লা), বাংলাদেশ কংগ্রেসের একেএম শফিকুল ইসলাম(ডাব), ইসলামী আন্দোলনের খন্দকার জাকির হোসেন(হাতপাখা), গণসংহতি আন্দোলনের ফাতেমা আক্তার বীথি(মাথাল), জাতীয় পার্টির মোজাম্মেল হক(লাঙল), গণঅধিকার পরিষদের(জিওপি) মো. শফিকুল ইসলাম(ট্রাক), সুপ্রীমপার্টির(বিএসপি) মো. হাসরত খান ভাসানী (একতারা), জাতীয় সমাজতান্ত্রিক দলের(জেএসডি) সৈয়দ খালেকুজ্জামান মোস্তফা(তারা), বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু(ধানের শীষ) এবং বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল(হরিণ)।

এ প্রসঙ্গে টাঙ্গাইল-৫(সদর) সিটে হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল জানান, বর্তমানে আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে জনগনের বসবাস। এটি শুধুমাত্র ভোটের প্রচারণা নয় একই সঙ্গে টাঙ্গাইল সদর উপজেলার যে কোনো মানুষ যাতে তারঁ সঙ্গে যোগাযোগ রাখতে পারে এবং তাৎক্ষণিক কৃষক, শ্রমিক, চাকুরিজীবী, ছাত্র-শিক্ষক, অভিভাবকরা কাঙ্খিত সেবা পেতে পারে সেজন্য এ ওয়েবসাইটটি চালু করেছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লীগ অ্যাক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে: ইনকিলাব মঞ্চ
  • কক্সবাজারে পুড়ানো হলো জব্দ ৫০০ মিটার কারেন্ট জাল
  • আধুনিক শিল্পযাত্রার অন্যতম পথিকৃৎ ঋত্বিক ঘটক
  • নরসিংদী-১ আসনে ইব্রাহিম ভুঁইয়ার সমর্থনে চিনিশপুর ইউনিয়নে জনসভা
  • জামালপুরসহ ১৪ আসনে বিজিবি ৯০০ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম