এম.শাহীন আল আমীন,জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুরে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি, কুচকাওয়াচ, আলোচনা সভা, ক্রিড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। জেলা শহর ছাড়াও জামালপুরের ৭টি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়। দেওয়ানগঞ্জ উপজেলায় স্বাধনিতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের শুভ সূচনা হয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। স্বাধীনতা দিবস উপলক্ষে একই মাঠে কুচকাওয়াজও অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে প্রতিটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: ইউসুপ আলী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোছা: ফারহানা ইয়াসমিন।
দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর-১ আসনের এমপি বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
এছাড়াও জামালপুর জেলার ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ী ও বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
প্রতিটি অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলের নেতা-কমীরা উপস্থিত ছিলেন।

