ময়মনসিংহ-এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভসূচনা করা হয় ময়মনসিংহ জেলা মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে।
পরে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

