Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিংগাইরে নানা আয়োজনে  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫৬ pm ২৬, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

মুহ. মিজানুর রহমান বাদল, মানিকগঞ্জ:

মানিকগঞ্জের সিংগাইরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যােগে ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা ও সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এরপর উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহিদ  মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি  উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায়  উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার(পপি) সভাপতিত্বে সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের  মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ,জাতীয় সংগীত পরিবেশন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,পায়রা ও রঙ্গিন বেলুন  উড়ানো, কুচকাওয়াজ অনুষ্ঠান ও ডিসপ্লে প্রদর্শন,পুরস্কার বিতরণ, বীরমুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা এবং রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কণ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আহবায়ক,বীর মুক্তিযোদ্ধা মো.মুফতেজুর রহমান খান বিবেক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিংগাইর উপজেলা শাখা কমান্ড, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলামসহ বীরমুক্তিযোদ্ধা ও  উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও  বিপুল সংখ্যক শিক্ষার্থী ও স্থানীয় লোকজন উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।

দুপুরে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত প্রার্থনাসহ হাসপাতাল, বৃদ্ধাশ্রম ও এতিমখানা সমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঝালকাঠিতে স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানিয়েই গাছ কাটার প্রতিবাদ
  • ডোমারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নাম ঘোষণা নিয়ে বিএনপি-জামায়াত উত্তেজনা
  • চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় কাপ্তাইয়ের এএসআই মাহাবুর হাসানের মৃত্যু
  • পেটের অস্বস্তি ও হজমের সমস্যায় জাদুর মতো কাজ করবে এই ফলগুলো
  • হরমুজ প্রণালিতে যেভাবে বাড়তে পারে আপনার বিদ্যুৎ বিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম