Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪৫ pm ২৬, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

দিনাজপুর প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলাবাসী বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে ৩৩ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সকাল ৬টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রথমে দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আর মুসা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজউদ্দিন। এ সময় জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিকে, জেলা প্রশাসনের আয়োজনে গোর-এ-শহীদ বড়মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে মনোমুগ্ধকর শারীরিক কসরত ও ডিসপ্লে প্রদর্শন করে। এতে উপস্থিত দর্শনার্থীরা উচ্ছ্বাসের সঙ্গে কর্মসূচি উপভোগ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাইপলাইনে ভারত থেকে আসছে আরও ৫ হাজার টন ডিজেল
  • সংসার ভাঙল মৌসুমী হামিদের
  • দিনাজপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
  • শেরপুরে বিজয় দিবসে রিকশা ও অটো ভ্যান চালক দলের শ্রদ্ধা নিবেদন
  • বাকেরগঞ্জে সংসদ সদস্য আবুল হোসেন খানকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম