Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভারত-পাকিস্তানে বর্ষার তাণ্ডবে মৃত ৭৩

news room1bynews room1
১০:৪১ am ০২, জুলাই ২০২৫
in বিশ্ব
A A
0
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাকিস্তান ও ভারতের উত্তরাঞ্চলে চলমান ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় এখন পর্যন্ত মোট ৭৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NDMA) জানিয়েছে, ২৬ জুন থেকে দেশজুড়ে বৃষ্টিপাতজনিত ঘটনায় ৬৩ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছেন। শুধু গত ২৪ ঘণ্টায়ই প্রাণ হারিয়েছেন ৬ জন, আহত ১৪ জন।

নিহতদের মধ্যে:

পাঞ্জাব প্রদেশে: ২১ জন (১১ শিশু)

খাইবার পাখতুনখোয়া: ২২ জন (১০ শিশু ও ৫ নারী)

সিন্ধু প্রদেশে: ১৫ জন

বেলুচিস্তানে: ৫ জন

দেশের বহু অঞ্চলে এখনও মৌসুমি বায়ুর সক্রিয়তা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ প্রশাসন। নিচু এলাকা ও ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যাহত হচ্ছে যান চলাচল।

ভারতে প্রাণহানি ১০, নিখোঁজ ৩৪

ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টি ও আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন ৩৪ জন।

জরুরি অপারেশন সেন্টার জানিয়েছে, গত ৩২ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ৩৫০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

১৬টি এলাকায় ভারী বৃষ্টিপাত ও ৩টি এলাকায় আকস্মিক বন্যার ঘটনা ঘটেছে। পাকিস্তান ও ভারতে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল থাকে। এই সময়ে প্রাকৃতিক দুর্যোগ—বিশেষ করে বন্যা ও ভূমিধস—প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

সতর্কতা জারি করেছে দুই দেশের প্রশাসন, এবং বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

Tags: বন্যাভারত-পাকিস্তানমৃত্যুবৃদ্ধি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • খালেদা জিয়াসহ ২০ জনকে স্বাধীনতা পুরস্কার ২০২৬ দেওয়ার সিদ্ধান্ত
  • বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার
  • পলাশতলী বিএনপিতে মিলন-আওলাদকে চাইছেন স্থানীয়রা
  • যশোরে রাত ৮ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত
  • রাজনগরে নিহত তারেকের পরিবারের পাশে রেজিনা নাসের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম