জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের কানোমনা হারাবতী খালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (০৩ এপ্রিল) বেলা ১২টার দিকে এলজিইডির সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার অধীনে সেচ ও নিষ্কাশন (ড্রেনেজ) কাঠামো” উপপ্রকল্পের আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জনাব মোঃ আব্দুল বারী এমপি, প্রতিমন্ত্রী, জন প্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া। সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED), জয়পুরহাট।, খালের যথাযথ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।
সট ওভার খাদ্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালের কাজ উদ্বোধনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে সাধারণ মানুষের স্বস্তি ফিরিয়ে আনতে সরকার নিরলসভাবে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন, যার মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ইমাম-মোয়াজ্জিনদের ভাতা প্রদান, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি।
তিনি আরও বলেন, সম্প্রতি এ অঞ্চলে আলু চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। একই সঙ্গে সারাবিশ্বে জ্বালানি তেলের সংকট দেখা দিলেও বাংলাদেশে তেলের দাম বৃদ্ধি করা হয়নি। মন্ত্রী সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করছে এবং বিভিন্ন স্থানে সেসব তেল উদ্ধার করা হচ্ছে। এ বিষয়ে সবাইকে আরও সজাগ থাকার আহ্বান জানান তিনি। তাঁর মতে, গণমাধ্যমসহ সচেতনতা বাড়লে এ ধরনের অবৈধ মজুদ কার্যক্রম বন্ধ করা সম্ভব।

