Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আগের নির্বাচনে ভোটের সময় খালি মাঠ আর কুকুর দেখতাম, এবার কোথাও কুকুর নেই

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৩৪ am ১২, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News, জাতীয়, রাজনীতি
A A
0

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, জাতির কাছে সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার যে অঙ্গীকার করা হয়েছিল, তা পূরণ হবে বলে তিনি আশা করছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ইসকাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং ভোটারদের অংশগ্রহণে সেই পরিবেশই তৈরি হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভোট দিতে নিজ নিজ এলাকায় ফিরেছেন উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন ঘিরে সারা দেশে উৎসবের আবহ দেখা যাচ্ছে।

ভোটের দিনে কোথাও সামান্য ত্রুটি দেখা দিলেও তা দ্রুত সমাধান করা হয়েছে বলে দাবি করেন তিনি। অতীতের নির্বাচনের সঙ্গে তুলনা করে তিনি বলেন, এবার ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি লক্ষণীয়।

এএমএম নাসির উদ্দিন আরও বলেন, গণমাধ্যমে বিভিন্ন কেন্দ্রে রাজনৈতিক দলের নেতাদের সৌহার্দ্যপূর্ণ অবস্থান দেখা গেছে, যা ইতিবাচক দৃষ্টান্ত। আন্তর্জাতিক মহলও দেশের নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করছে এবং এ পর্যন্ত পরিস্থিতি সন্তোষজনক বলেই তিনি মনে করেন।

তিনি জানান, প্রায় ১৭ লাখ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মী মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে নির্বাচন এগিয়ে নেওয়া হচ্ছে।

পাতানো নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হচ্ছে কি না, সে মূল্যায়ন জনগণই করবে। নির্বাচন কমিশন কারও পক্ষে বা বিপক্ষে নয় এবং দেশে আর সাজানো নির্বাচন কিংবা ভোটকেন্দ্র দখলের সংস্কৃতি থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

Tags: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নকশী বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে ফুড প্যাক বিতরণ
  • সাংবাদিক মনিরের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
  • পাইকগাছায় স্বাস্থ্য খাতে নতুন নেতৃত্ব: ডা. আহসানারা দায়িত্ব গ্রহণ
  • শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম