Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজাপুরে পাগলিটা মা হলেও বাবা হয়নি কেউ

Bangla FM OnlinebyBangla FM Online
৭:২৫ pm ২৬, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

নবীন মাহমুদ:

ঝালকাঠির রাজাপুরে রাস্তার পাশে এক মানসিক ভারসাম্যহীন নারী কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাগড়ি বাজার সংলগ্ন প্রান্ত ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। তবে নবজাতকের বাবা কে তা এখনো শনাক্ত হয়নি।

প্রত্যক্ষদর্শী রুবেল হাওলাদার জানান, সকালে ওই মানষিক ভারসম্যহীন নারীকে হঠাৎ প্রসব ব্যথায় কাতরাতে দেখা যায়। একপর্যায়ে হাঁটতে গিয়ে তিনি রাস্তায় পড়ে যান এবং সেখানেই কন্যা সন্তানের জন্ম দেন। অতিরিক্ত রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন দ্রুত তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।বর্তমানে মা ও নবজাতক উভয়েই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, ওই নারীকে বেশ কিছুদিন ধরে বাগড়ি বাজার এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। তবে তিনি কোথা থেকে এসেছেন বা তার পরিচয় সম্পর্কে কেউ কিছু জানাতে পারেননি।

ঘটনার খবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি হাসপাতালে ছুটে আসেন এবং মা ও শিশুর চিকিৎসার খবর নেন।

এ বিষয় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল হালদার জানান, স্থানীয়রা সকালে মা ও শিশুকে হাসপাতালে নিয়ে আসেন। মাকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং নবজাতক সম্পূর্ণ সুস্থ রয়েছে। মায়ের নাম মমতাজ বলে জানা গেছে, তবে এর বেশি কোনো তথ্য তিনি দিতে পারেননি। এখনও শিশুটির নাম রাখা হয়নি।
রিপোর্ট লেখা পর্যন্ত ভারসাম্যহীন নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পেটের অস্বস্তি ও হজমের সমস্যায় জাদুর মতো কাজ করবে এই ফলগুলো
  • হরমুজ প্রণালিতে যেভাবে বাড়তে পারে আপনার বিদ্যুৎ বিল
  • সিংগাইরে নানা আয়োজনে  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
  • আইসক্রিম খাওয়ানোর কথা বলে ৪ বছরের শিশুকে হত্যা
  • চেয়ারে বসাকে কেন্দ্র করে উত্তেজনা: স্বাধীনতা দিবসের মঞ্চে সংঘর্ষ বাউফলে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম