Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কালাইয়ে চুরির অপবাদ দিয়ে হাত-পা বেঁধে বর্বরোচিত হামলা

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৫৭ am ০৫, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের কালাইয়ে পূর্ব শত্রুতার জেরে সড়কে ব্যারিকেড দিয়ে এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বৈরাগীহাট এলাকার বাসিন্দা মোঃ ছাদেকুল ইসলাম (৪০) গত ২ এপ্রিল বিকেল আনুমানিক ৩টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্তদের বাড়ির সামনে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে একদল ব্যক্তি তার পথরোধ করে।

এসময় অভিযুক্তরা লোহার রড, বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাকে ঘিরে ফেলে এবং কয়েকদিন আগে অটোভ্যানের ব্যাটারি চুরির মিথ্যা অভিযোগ তুলে মারধর শুরু করে। পরে তাকে জোরপূর্বক একটি আম গাছের সাথে হাত-পা বেঁধে রাখা হয় এবং “চোর ধরা হয়েছে” বলে এলাকায় গুজব ছড়িয়ে মব পরিস্থিতি সৃষ্টি করা হয়।

একপর্যায়ে অভিযুক্তরা তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করতে গেলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে কাঁধে লাগে। একইসঙ্গে তার দুই পায়ের হাঁটুর নিচে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা “হাত-পা কেটে ফেলা হবে” বলে হুমকি দেয় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করায় কেউ তাকে উদ্ধার করতে সাহস পায়নি।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গ্রাম্য পুলিশ ও এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় অভিযুক্ত মোতালেব হোসেন (৪৫), নাইম হোসেন (২২), রফিকুল ইসলাম (৪০)সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগের বিষয়ে মোতালেব হোসেন ও নাইম হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমরা কাউকে মারধর করিনি। তারা নিজেরাই আহত হয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে।

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন, “একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অসহ্য গরমে শরীর ঠান্ডা ও সুস্থ রাখতে কাঁচা আমের দারুণ উপকারিতা
  • মধ্যনগরে টেবলার পানিতে ডুবন্ত বোরোধান, জ্বালানি সহায়তা চায় কৃষকরা
  • অর্থের বিনিময়ে গ্রাম পুলিশ নিয়োগের অভিযোগ কিশোরগঞ্জ ইউএনও’র বিরুদ্ধে
  • ‘স্যার’ না বলায় সাংবাদিকের সঙ্গে এসিল্যান্ডের অশোভন আচরণ
  • প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও সালেহ শিবলী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম