Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শহীদ দিবস ও রমজানে বাজার নিয়ন্ত্রণ নিয়ে কাপ্তাইয়ে পেশাদার সাংবাদিকদের গুরুত্বপূর্ণ সভা

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪১ pm ১৭, ফেব্রুয়ারী ২০২৬
in অন্যান্য
A A
0

রিপন মারমা, কাপ্তাই, রাঙ্গামাটি :

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় কর্মরত পেশাদার সাংবাদিকদের উদ্যোগে মহান ২১শে ফেব্রুয়ারি ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় কাপ্তাই উপজেলা তথ্য অফিস কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় দিবসটি পালন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।প্রস্তুতি সভায় উপস্থিত সাংবাদিকরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কাপ্তাই কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।

​দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভার আয়োজন। ​জাতীয় পতাকা সঠিক নিয়মে অর্ধনমিত রাখা এবং কালো ব্যাজ ধারণ নিশ্চিত করা।

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আগামী ১৯ই ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হতে যাওয়া প্রসঙ্গে তারা বলেন, “পবিত্র রমজানে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে ব্যবসায়ীরা যেন অতিরিক্ত দাম না চায়, সেদিকে কঠোর নজরদারি প্রয়োজন।

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের রুখতে স্থানীয় প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট ও মনিটরিং করার জন্য অনুরোধ জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, সাংবাদিক মাহফুজ আলম, সাংবাদিক রিপন মারমা, সাংবাদিক চৌধুরীর মুহাম্মদ রিপন, সাংবাদিক অর্ণব মল্লিক, সাংবাদিক মাসুম বাবুল প্রমূখ।

​সভায় বক্তারা বলেন, “ভাষা আন্দোলনের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং পেশাদারিত্বের সাথে দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটাতেই সাংবাদিকদের এই সম্মিলিত উদ্যোগ।” বক্তারা একটি সুন্দর ও সুশৃঙ্খল অনুষ্ঠান আয়োজনের ওপর গুরুত্বারোপ করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বীরগঞ্জে প্রথমবারের মত দেশীয় প্রযুক্তিতে বাটন মাশরুম চাষের সফলতা অর্জন
  • নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয় পেলেন
  • রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষ
  • মন্ত্রী হিসেবে শপথ নিলেন ২৫ জন
  • সংসদে ৩০% মানুষের প্রতিনিধিত্ব থাকবে না: রুমিন ফারহানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম