জাবেদ শেখ, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরা উপজেলায় অনিবন্ধিত সেমাই উৎপাদনকারী একটি কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) জাজিরা উপজেলার মনাই ছৈয়াল কান্দি এলাকায় অবস্থিত আর.এম ফুড প্রোডাক্টস নামের একটি সেমাই কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়। অনিবন্ধিত অবস্থায় সেমাই উৎপাদন ও বাজারজাত করার দায়ে প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং তা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুর রহমান। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সমন্বয়ে ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য।
এ সময় জাজিরা উপজেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক লাইলী আক্তার এবং আনসার সদস্যদের একটি দল অভিযানে সহায়তা প্রদান করেন।
অভিযান শেষে কাজীরহাট বাজার পরিদর্শন করা হয়। সেখানে একটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রয় প্রতিরোধ এবং ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
3 attachment
• Scanned by Gmail

