Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলন

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৫ pm ০৮, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মিজানুর কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। নির্মাণাধীন সোনাহাট সেতুর পাশ থেকে বালু তোলায় সেতুটি যেমন ঝুঁকির মুখে পড়েছে, তেমনি হুমকিতে পড়েছে নদীর তীর রক্ষা বাঁধ, তীরবর্তী বসতভিটা ও ফসলি জমি। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত বালু উত্তোলন বন্ধ না হলে আগামী বর্ষা মৌসুমে নদীভাঙনের ঝুঁকি বাড়তে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সোনাহাট স্থলবন্দরগামী সড়কে দুধকুমার নদের ওপর প্রায় ১৩০ বছর পুরোনো একটি রেলসেতু রয়েছে। সেতুটি ঝুঁকিপূর্ণ ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় এর দক্ষিণ পাশে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ২০১৯ সালে ১৩৬ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে ৬৪৫ দশমিক ১৫ মিটার দীর্ঘ নতুন একটি সেতুর নির্মাণকাজ শুরু করে। ২০২১ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও চার দফা সময় ও ব্যয় বাড়িয়েও এখনো নির্মাণকাজ শেষ হয়নি। কুড়িগ্রাম সওজ জানিয়েছে, আগামী জুনের মধ্যে সেতুর কাজ শেষ হওয়ার কথা।

অভিযোগ রয়েছে, নির্মাণাধীন সেতুর কাছেই এবং পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তীর রক্ষা বাঁধের পাশে দুটি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। পাইকেরছড়া ইউনিয়নের বাসিন্দা মাসুদ রানার নেতৃত্বে একটি প্রভাবশালী মহল নদী থেকে বালু তুলে বিক্রি করছে বলে স্থানীয়দের অভিযোগ।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারাজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন বা রেললাইনের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার এক কিলোমিটারের মধ্যে বালু বা মাটি উত্তোলন নিষিদ্ধ। কিন্তু ঝুঁকিপূর্ণ পুরোনো সেতু ও নির্মাণাধীন নতুন সেতুর কাছ থেকে বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের।

পাইকেরছড়া ইউনিয়নের বাসিন্দা কফিলুর রহমান, মাহবুব ও বাবু বলেন, সোনাহাট সেতুর পশ্চিম-দক্ষিণ প্রান্তে পাউবো ব্লক ফেলে দুধকুমার নদের ভাঙন প্রতিরোধে তীর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছে। অথচ এসব ব্লকের পাশেই এবং নদীর পূর্ব তীরে তিনটি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে পাউবোর ব্লক সরে গিয়ে তীর রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি তীরবর্তী বসতভিটা, ফসলি জমি ও ভুট্টাক্ষেতও ঝুঁকির মধ্যে পড়েছে।

স্থানীয় একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ড্রেজারের মালিক মাসুদ রানা সম্প্রতি বালুর ব্যবসা শুরু করেছেন। তবে সেতু ও তীর রক্ষা বাঁধের এত কাছ থেকে বালু উত্তোলন করায় নদীভাঙনের ঝুঁকি বাড়ছে। ঝামেলা এড়াতে অনেকেই প্রকাশ্যে প্রতিবাদ করতে পারছেন না।

অভিযোগের বিষয়ে মাসুদ রানা বলেন, নতুন সেতু নির্মাণে কাজ করা এম এম বিল্ডার্সের প্রকল্প ব্যবস্থাপক তাঁকে বালু তুলতে বলেছেন। ওই বালু দিয়ে সেতুর সংযোগ সড়ক নির্মাণ করা হচ্ছে। তিনি দাবি করেন, উত্তোলিত বালু অন্য কোথাও বিক্রি করা হচ্ছে না।

তবে এম এম বিল্ডার্সের প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ বলেন, সেতু নির্মাণের বালুর কাজ সাব-কন্ট্রাক্টে দেওয়া হয়েছে। কাউকে নদী থেকে বালু উত্তোলনের নির্দেশ দেওয়া হয়নি এবং এমন নির্দেশ দেওয়ার এখতিয়ারও তাঁদের নেই।

পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার বলেন, বালু উত্তোলনের বিষয়টি তিনি শুনেছেন। জায়গাটি ৬২ রেকর্ডের জমি বলে দাবি করা হচ্ছে। তবে বালু উত্তোলনের কোনো অনুমতি আছে কি না, এ প্রশ্ন করা হলে তিনি ফোন কেটে দেন।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, বিষয়টি জানার পর সেখানে লোক পাঠানো হচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলন করা হলে তা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পু ব্যবহার করে খুশকি যাচ্ছে না, বিশেষজ্ঞদের পরামর্শ
  • সার্ক অঞ্চলের সঙ্গে যোগাযোগ সহজ: নীলফামারীতে স্বাস্থ্য সচিব
  • বাউফলে ইয়াবাসহ কিশোর আটক
  • লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার
  • ববিতে ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থী আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম