Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সদরপুরে পদ্মা নদীর চর থেকে অবৈধ বালু উত্তোলন: ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৩ pm ০২, ফেব্রুয়ারী ২০২৬
in অপরাধ
A A
0

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর উপজেলায় পদ্মা নদীর চর থেকে অবৈধভাবে এস্কেভেটর মেশিন দিয়ে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে এক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে উপজেলা প্রশাসন।রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে সদরপুর থানায় আকোটেরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রায়হানুল ইসলাম তারেকের (৩২) বিরুদ্ধে মামলা করেন আকোটেরচর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দেবাশীষ রায়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সদরপুর উপজেলার ৩৪ নম্বর আকোটেরচর মৌজার মোলামের ডাঙ্গী এলাকায় দীর্ঘদিন ধরে পদ্মা নদীর চর থেকে এস্কেভেটর দিয়ে বালু ও মাটি উত্তোলন করে আসছিলেন অভিযুক্ত ইউপি সদস্য। এলাকাটি পদ্মার তীরবর্তী ও ভাঙনপ্রবণ হওয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীভাঙন বৃদ্ধি পাচ্ছিল এবং স্থানীয়ভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছিল।

বিষয়টি নজরে এলে ভূমি সহকারী কর্মকর্তা দেবাশীষ রায় একাধিকবার সরেজমিনে গিয়ে মৌখিকভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধের নির্দেশ দেন। তবে নিষেধ অমান্য করে অভিযুক্ত কার্যক্রম চালিয়ে যাওয়ায় ১ ফেব্রুয়ারি বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ইউপি সদস্য রায়হানুল ইসলাম তারেকের বিরুদ্ধে সদরপুর থানায় মামলা দায়ের করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ব্যবহৃত এস্কেভেটর মেশিনটি জব্দ করে ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া বলেন, “দীর্ঘদিন ধরে পদ্মা নদীর চর থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করা হচ্ছিল। সরেজমিনে গিয়ে বিষয়টি নিশ্চিত হওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে

Tags: অবৈধ বালুইউপিপদ্মা নদীমামলাসদরপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জামায়াত ক্ষমতায় এলে গণমাধ্যম হবে পূর্ণ স্বাধীন, দুর্নীতি হবে নির্মূল: আমির মিজানুর রহমান
  • জামালপুরে তিন আসনে ধানের শীষ ঝুঁকিমুক্ত ,দুই আসনে দাড়িঁপাল্লার অবস্থান ভালো
  • দেখার হাওরে বাঁধে ধস, ফসলের নিরাপত্তা নিয়ে শঙ্কা
  • মব সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে নির্বাচনের ফলাফলে প্রভাব পড়বে: টিআইবি
  • সিরাজগঞ্জে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কৌটার প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম