Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আদালতে চড়-থাপ্পড় সাবেক আইনমন্ত্রী আনিসুলকে

Bangla FMbyBangla FM
১২:৪৬ pm ২৮, এপ্রিল ২০২৫
in বাংলাদেশ, রাজনীতি
A A
0

নারায়ণগঞ্জে আদালত চত্বরে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক চড়-থাপ্পড়ের শিকার হয়েছেন। সোমবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে তাকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে তদন্ত সংস্থা সিআইডি। শুনানি শেষে আদালত আনিসুল হককে চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

আদালত সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদ্রাসাছাত্র হাফেজ সোলাইমান হত্যাকাণ্ডের মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়। সকালে কড়া নিরাপত্তার মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আনিসুল হককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় আইনজীবীদের একটি অংশ ক্ষোভ প্রকাশ করে তাকে চড়-থাপ্পড় দেয়। পরে পুলিশ নিরাপত্তা দিয়ে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গুলিবিদ্ধ হন মাদ্রাসাছাত্র সোলাইমান। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার প্রায় দুই সপ্তাহ পর, ২২ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় সোলাইমানের ভগ্নিপতি শামীম কবির একটি হত্যা মামলা দায়ের করেন।

এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, দীপু মনি, আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি শামীম ওসমানসহ মোট ৫১ জনকে আসামি করা হয়েছে।

Tags: আদালতে চড়-থাপ্পড়সাবেক আইনমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৃত্যুর মুখে শ্যামনগরের ‘আইবুড়ি’ নদী
  • ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব চেয়েছে ইসি
  • সিলেটের কুশিয়ারা নদীর তীব্র ভাঙনে দিশেহারা মানুষ
  • জয়পুরহাটে ভোক্তা অধিকার ও র‍্যাবের যৌথ অভিযান: বেশ কিছু প্রতিষ্ঠানকে জরিমানা
  • বাবা হত্যার বিচার চেয়ে রাজপথে তিন শিশু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম