Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আয়রনম্যান খেতাব জিতলেন ডা. সাকলায়েন রাসেল

Bangla FMbyBangla FM
১০:০০ am ০২, জুন ২০২৫
in অন্যান্য
A A
0

মোহাম্মদ মাসুদ মজুমদার:

বাংলাদেশের খ্যাতিমান চিকিৎসক ডা. সাকলায়েন রাসেল আয়রনম্যান ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপে জয়লাভ করেছেন। ১ জুন ২০২৫ (রবিবার) জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম কঠিন ট্রায়াথলন প্রতিযোগিতায় প্রায় ১৫ ঘণ্টায় ৩.৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং এবং ৪২.২ কিলোমিটার দৌড় সম্পন্ন করে ডা. রাসেল আয়রনম্যান খেতাব অর্জন করেন।

এ ট্রায়াথলন প্রতিযোগিতাটি সকাল ৭টায় শুরু হয়ে রাত ১১টায় শেষ হয়। ডা. সাকলায়েন রাসেল বলেন, “জার্মানির মাটিতে বাংলাদেশি পতাকা উত্তোলন করা আমার জন্য এক গৌরবের মুহূর্ত, যা অনেক বড় স্বপ্নের সফল বাস্তবায়ন। তবে অত্যন্ত ব্যয়বহুল এই প্রতিযোগিতায় যারা দেশের নাম উজ্জ্বল করছেন, তাদের জন্য সরকারি সহায়তা বা পৃষ্ঠপোষকতা না পাওয়া দুঃখজনক। সরকারের এ ব্যাপারে দৃষ্টি দেয়া জরুরি।”

এর আগে তিনি মালয়েশিয়ায় আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতা পরপর দুবার সফলভাবে সম্পন্ন করেন। এছাড়া, প্রথম চিকিৎসক হিসেবে টেকনাফ থেকে সাঁতরে সেন্টমার্টিন দ্বীপ পৌঁছানোর গৌরব অর্জন করেন। ১৬.১ কিলোমিটার দীর্ঘ এ চ্যানেলকে বাংলাচ্যানেল নামে পরিচিত।

পেশায় ডা. সাকলায়েন রাসেল বাংলাদেশের একজন খ্যাতিমান ভাসকুলার সার্জন। তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বাংলাদেশ ভাসকুলার সোসাইটির জেনারেল সেক্রেটারি, মাই টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার এবং নিউজ ব্রডকাস্টারস অ্যালায়েন্স অব বাংলাদেশ (এনবিএ)-র প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন।

Tags: আয়রনম্যানডা. সাকলায়েন রাসেল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এখন আমার বিদায় নেয়ার পালা: প্রধান উপদেষ্টা
  • মধ্যনগরে ভারতীয় মদসহ গ্রেপ্তার-১
  • ঝালকাঠিতে ব্যবসা হারিয়ে কুল চাষে বাজিমাত
  • হরিপুরে কমছে গমের আবাদ, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষকরা
  • পাইকগাছা-যশোর রুটে পরিবহন সিন্ডিকেটের ‘অঘোষিত অবরোধ’

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম