Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইসলামী ছাত্র শিবিরের ১৫ দিন ব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি শুরু

Bangla FMbyBangla FM
৯:৫৪ am ২২, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মীর ইমরান-মাদারীপুর প্রতিনিধি:

“গাছ লাগান,পরিবেশ বাঁচান” এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রম শুরু করেছে শিবচর উপজেলা ইসলামী ছাত্রশিবির। 

রবিবার (২২জুন) সকাল ১০ টায় শিবচরের ঐতিহ্যবাহী সরকারি বরহামগঞ্জ কলেজ প্রাঙ্গণে রায়হান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ রিয়াদ হোসেন। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বৃক্ষ মানুষের অকৃত্রিম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ রোপণের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব ইতোমধ্যে আমাদের জীবন-যাত্রায় নানা সমস্যা তৈরি করেছে। তাই এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ভয়াবহ পৃথিবী রেখে যেতে হবে। শিবিরের এই উদ্যোগকে শিক্ষক  হিসেবে ছাত্র শিবিরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্কুল ও কলেজ পরিবারের পক্ষ থেকেও জানাচ্ছি সাধুবাদ ও অভিনন্দন। এটাই বৃক্ষ রোপণের উপযুক্ত সময়। বিভিন্ন রকমের গাছের চারা দেখে সত্যিই আমরা মুগ্ধ হয়েছি।

(২৩ জুন থেকে ৭ জুলাই ) পর্যন্ত সারা দেশে ১৫ দিনব্যাপী এই বৃক্ষরোপণ ও বিতরণের অংশ হিসাবে আজ শিবচরের বিভিন্ন স্কুল কলেজ ও সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন আঙ্গিনায় হরেক রকমের গাছ লাগানো হয়। পরে তারা প্রায় একশো সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলমূলসহ গাছের চারা বিতরণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-শিবচর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাহ সুলতান, সেক্রেটারি মুজাহিদ তালুকদার,সাংগঠনিক সম্পাদক মোঃ এনায়েত হোসেন, নাজমুল হোসেন,হাবীব অন্যান্য শিক্ষকবৃন্দ,ছাত্র শিবিরের পৌরসভা সভাপতি হাসান, কলেজ সেক্রেটারী সিয়াম, অফিস সম্পাদক রেদোওয়ান, অর্থ সম্পাদক মেহেদি হাসান,জিসান কাজীসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জীবনে প্রথম একসঙ্গে ৯ টি কবর খুঁড়লাম, এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক
  • জুলাই সনদ নিয়ে অহেতুক সৃষ্ট বিতর্ক কার্যকর সংসদের ক্ষেত্রে চ্যালেঞ্জ: স্পিকার
  • কক্সবাজারে দোয়েল কারের ধাক্কায় পথচারী নিহত
  • ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি
  • দৌলতদিয়ায় ঈদযাত্রায় ভোগান্তি রোধে দৃশ্যমান পরিবর্তন চাই: প্রতিমন্ত্রী খৈয়ম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম