কুমিল্লার বরুড়া, আমড়াতলী বড় ভাতুয়া গ্রামে রোজাদারদের সম্মানে মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকাল ৫টায় আয়োজিত অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছিলেন সৌদি আরব প্রবাসী তরুণ সমাজসেবক আবু সায়েম, যিনি ফাউন্ডেশনের চেয়ারম্যানও।
অনুষ্ঠানে উপস্থিত গন্যমান্য অতিথিরা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বরুড়া ন্যাশনাল ব্যাংক পিএলসি এর ম্যানেজার মোঃ মাজহারুল ইসলাম লিটন, শিলমুড়ী উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মাওলা বাদল, সমাজসেবক হুমায়ুন কবির মাষ্টার, জামসেদ হায়দার, মহন সর্দার, আবু সুফিয়ান রুমন, মোঃ সিয়াম, মোঃ সোহেল হোসেন এবং এলাকার অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।
ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে আবু সায়েম প্রতি বছর বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে এগিয়ে আসেন।
এর মধ্যে রয়েছে: অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, বিভিন্ন দুর্যোগে খাদ্য সামগ্রী প্রদান, গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ, মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন সহায়তা, শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ফলজ গাছের চারা বিতরণ।
আবু সায়েম বলেন, “আমাদের লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা করা এবং মানবিক দায়িত্ব পালনে এগিয়ে আসা।

