Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আখাউড়ায় প্রেসক্লাব ও সাংবাদিক কল্যাণ সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০৯ pm ১৬, মার্চ ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

কাজী মফিকুল ইসলাম, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

পবিত্র রমজান মাস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রেসক্লাব ও সাংবাদিক কল্যাণ সোসাইটির যৌথ আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় পৌর শহরের কলেজ পাড়া বাধন কমিউনিটি সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে রাজনীবিদ, সরকারী-বেসরকারী কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী, সুশিল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ শতাধিক মানুষ স্বত:স্ফুর্তভাবে অংশ নেয়।

অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো: শাহাদাত হোসেন লিটন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: ফজলে রাব্বির সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ সোসাইটির সভাপতি মো: নাসির উদ্দীন, প্রেসক্লাবের সহ সভাপতি কাজী হান্নান খাদেম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, আখাউড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডাক্তার খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার, উপজেলা প্রকৌশলী এলজিইডি আমিনুল ইসলাম সুমন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার লুৎফর রহমান, আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)এসএম শফিকুল ইসলাম, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (ওসি) মো. জাহাঙ্গীর আলম, ইসলামী আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবেক সভাপতি মো. মুসলেহ উদ্দিন ভূইয়া, সাবেক পৌর মেয়র মো: নুরুল হক ভূইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি বোরহান উদ্দিন খান, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

অনুষ্ঠানের শুরুতে প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাখ্যা রঞ্জন ঘোষ, ইউসুফ সারোয়ারসহ প্রয়াত সকল সাংবাদিকের আত্মার মাগফেরাত কামনা করা হয়। সাবেক সভাপতি মো: রফিকুল ইসলামের সুস্থতা কামনা করা হয়। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৪২টি জেলা পরিষদে ‘দলীয় প্রশাসক’ নিয়োগে জামায়াতের প্রতিবাদ
  • রাবির নতুন উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম
  • আগামী মাস থেকে ‘কৃষক কার্ড’ চালু হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
  • পবিত্র শবে কদর আজ
  • খাল খনন প্রকল্প কেবল ঠিকাদার ও ইঞ্জিনিয়ারদের অর্থ উপার্জনের মাধ্যম নয়: তথ্যমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম