মোঃ মামুন মোল্লা, খুলনা
খুলনা খান জাহান আলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ৬ মার্চ শুক্রবার খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে পিছনে গফফার মোড়লের মৎস্য ঘেরে অনুষ্ঠিত হয়।
খান জাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আসলাম হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা,এনামুল হাসান ডায়মন্ড, মোল্লা সোলাইমান, মেহেদী হাসান বাপ্পি,মনির হোসেন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল এস সেভেন এর চেয়ারম্যান শেখ শাহীন, এমডি জাহাঙ্গীর হোসেন, তানভীর তপন, মোঃ মামুন মোল্লা, অনিমেষ মন্ডল, আবু জাফর, কামাল হোসেন, সবুজ,রিমন হোসেন, আলমগীর খান, রহমতুল্লাহ সাথী, আকাশ,আলিফ। দোয়া পরিচালনা করেন মাওলানা ইফতেখার হোসেন।

