Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল

Bangla FMbyBangla FM
১০:৪২ pm ১০, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

শান্তিগঞ্জ উপজেলা যুবদল ঘোষিত ‘তৃণমূলে যুবদলের ইফতার’ কর্মসূচির অংশ হিসেবে পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলমের সঞ্চালনায় ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন।

তিনি বলেন, ‘আমরা আর অতিতের দিকে থাকাতে চাইনা। সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে সকল ধর্মবর্ণ মতপথের মানুষকে সাথে নিয়ে একসাথে এগিয়ে যেতে চাই। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ সংস্কারের যে ৩১ দফা ঘোষণা দিয়েছিলেন সেগুলো বাস্তবায়নে আমরা সবাই মিলে কাজ করবো। ইতিমধ্যে নির্বাচনী ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড আনুষ্ঠানিকভাবে বিতরণ শুরু হয়েছে। ধারাবাহিকভাবে সারা বাংলাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

তিনি আরোও বলেন, ‘শান্তিগঞ্জ উপজেলার তৃণমূলের উন্নয়নসহ সকল উন্নয়ন কাজ বাস্তবায়নে সুনামগঞ্জ-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য জনাব কয়ছর আহমদের নেতৃত্বে বাস্তবায়ন করা হবে। আমরা এই এলাকার উন্নয়নে বদ্ধপরিকর।’

বিশেষ অতিথির বক্তব্য দেন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রঞ্জিত সূত্রধর, যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমদ, সদস্য তুরন খাঁন, শহিদুল ইসলাম, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সদস্য ফয়সল আহমদ ও পাথারিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মনসুর আলম।

এসময় ইউনিয়ন বিএনপি নেতা শামসুল ইসলাম, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শ্যামল মিয়া, সদস্য আলতা হোসেন শিমুলবাঁক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিক, যুবদল নেতা জহিরুল ইসলাম, সিজিল আহমদ, মিজানুর রহমান, নুরুল হাছান, সুমন মিয়া, ছাত্রদল নেতা ইমরান হোসেনসহ পশ্চিম পাগলা ইউনিয়নের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tags: ইফতার মাহফিলপশ্চিম পাগলা ইউনিয়ন যুবদল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মুছাপুর রেগুলেটর প্রকল্প একনেক কমিটিতে পাস হবে: বন ও পরিবেশ মন্ত্রী
  • ঢাকায় অগ্নিকান্ডে নিহত নৌ-বাহিনীর সদস্য আয়েশা সিদ্দিকা অনন্যা’র লাশের অপেক্ষায় সৈয়দপুরবাসী
  • কাপ্তাইয়ে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • ছাত্রদলের নতুন কমিটির গুঞ্জন, সভাপতি পদে আলোচনায় কাজী জিয়া উদ্দিন বাসিত
  • পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম