Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গল থানার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১২ pm ১৫, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সম্মানে শনিবার (১৪ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এক আন্তরিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শ্রীমঙ্গলে কর্মরত প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মাহফিলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বক্তব্যে বলেন, “সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন,যা আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে সহায়ক।” তিনি আশা প্রকাশ করেন,ভবিষ্যতেও পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক এবং সহযোগিতা বজায় থাকবে।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনও উপস্থিত বক্তৃতায় সাংবাদিক ও পুলিশের মধ্যে সুসম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান চলাকালীন পুলিশ ও সাংবাদিকরা বন্ধুত্বপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা, স্থানীয় রাজনৈতিক ও সাংবাদিক সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা। ইফতারের আগে পুলিশ সদস্যরা সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,যেখানে দেশের শান্তি,সমৃদ্ধি ও কল্যাণের জন্য প্রার্থনা করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রাথমিক শিক্ষার উন্নয়নে পাঁচটি প্রকল্প চলমান: মিলন
  • বেরোবিতে গাছ কাটা নিয়ে বিতর্ক, নিলাম বাতিল, কর্মচারীকে শোকজ
  • সংসদে শিক্ষা পদ্ধতি নিয়ে শিক্ষামন্ত্রীকে যে প্রশ্ন করলেন হাসনাত
  • সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • রাজবাড়ীতে আলুভর্তি ট্রাক উল্টে চালক নিহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম