Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যদি কেউ ভোট কেন্দ্র দখল করতে আসে, তাহলে বাড়ি ফিরে যেতে পারবে না: হাসনাত আব্দুল্লাহ

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫৯ pm ০৮, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ:

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যদি কেউ ভোট কেন্দ্র দখল করতে আসে, তাহলে সে আর বাড়ি ফিরে যেতে পারবেনা। ১১ দলীয় জোটকে বিজয়ী করতে এখন থেকেই প্রত্যেক ভোটারের বাড়ি যেতে হবে এবং মানুষের কাছে ভোট চাইতে হবে। এখন সময় এসেছে ঘরে ঘরে শাপলা কলি মার্কার দাওয়াত পৌঁছে দেওয়ার। দুর্নীতিবাজদের এদেশে আর ঠাই হবে না।

দুর্নীতি করার চেয়ে ভোট ভিক্ষা করা অনেক ভালো।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শাহজাদপুর সরকারি কলেজ মাঠ অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের উদ্যোগে সিরাজগঞ্জ-৬ আসন থেকে এনসিপি জামায়াত দশ দলীয় জোটের মনোনিত প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজের পক্ষে এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী ১শ বছর বাংলাদেশে প্রশাসন কেমন হবে, আগামী ১শ বছর বাংলাদেশে পুলিশের আচারণ কেমন হবে, বিচার বিভাগের আচরণ কেমন হবে, আমাদের খেটে খাওয়া মানুষের সন্তানরা মেধাতে চাকরী পাবে কি না সেটা নির্ভর করবে আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে আপনাদের ভোটের মাধ্যমে।

হাসনাত আবদুল্লাহ বলেন, প্রিয় শাহজাদপুরবাসীরা এখন আমাদের সময় এসেছে, আমরা যাদের নেতা বানাতাম, আমাদের রক্তের উপরদিয়ে যারা নেতা হতো, তারা এসি বাসে ঘুরে বেড়াতো, যারা টাকা লুট করে বিদেশে তাদের সন্তানদের নিরাপদ ভাগ্য নিশ্চিত করেছে। যারা লন্ডন, আমেরিকায় ঘুড়ে বেড়িয়েছে, তখন আপনাদের মানুষ মনে করে নাই। এখন আমাদের সময় এসেছে, জনগণের ক্ষমতা জনগনকে ফিরে দেওয়া। এসময় শিক্ষার্থীসহ উপস্থিত নেতাকর্মীদের উদ্দ্যোশে বলেন, আগামী ত্রয়োদশ নির্বাচন আপনাদের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। গত ১৭ বছর যাদের কোন লড়াই সংগ্রামে দেখা যায়নি, যারা দেশের বাইরে ছিলো, আগামী নির্বাচনে তাদের হাতে বাংলাদেশকে তুলে দেবোনা।

যারা ঋণ খেলাপি, যারা ব্যাংকের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, যারা দীর্ঘ ১৭ বছর আওয়ামীলীগের সাথে আতাত করেছে, আমরা তাদের হাতে এই দেশ তুলে দেবোনা। শাহজাদপুরবাসী আপনার কোন দিন বিএনপি/জামাত বা এনসিপি করবেনা, তারা শুধু বাংলাদের ভাগ্য পরিবর্তনের জন্য আগামী নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীকে ভোট দিতে এই মাঠে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের উদ্দ্যোশে বলছি, আগামী ১২ ফেব্রুয়ারী বাংলাদেশ এগিয়ে যাবে, না পিছিয়ে যাবে সেটার ভাগ্য আপনাদের হাতে।

হাসনাত আবদুল্লাহ বলেন, নিবার্চনে আর মাত্র ৪দিন বাকি আছে, আপনারা শাহজাদপুরের প্রতেকটি বাড়ি বাড়ি গিয়ে শাপলা কলির প্রচারাণা পৌছে দিতে হবে।

জনসভায় সহকারী অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৪ আসনের বাংলাদেশ জামায়াতের দশ দলীয় জোটের মনোনিত প্রার্থী আলহাজ্ব রফিকুল আলম খান, সিরাজগঞ্জ-৬ আসন থেকে এনসিপির মনোনিত প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ প্রমুখ।

এসময় বক্তরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং শাপলা কলির পক্ষে জনমত গড়ে তোলার জন্য মাঠপর্যায়ে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

Tags: জাতীয় সংসদ নির্বাচনরাজনীতিহাসনাত আব্দুল্লাহ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আগামী নির্বাচন দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন, হাসনাত আবদুল্লাহ 
  • নীলফামারীতে জামায়াত প্রার্থির সমর্থনে নারীদের বিশাল মিছিল
  • তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত
  • শ্রীমঙ্গল-রাজনগরে র‍্যাবের পৃথক অভিযানে এয়ারগান উদ্ধার
  • জামালপুর-১: নাজমুলকে ‘মোনাফেক’ বললেন মিল্লাত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম