Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মোনাফেকি করলে তাদেরকেও মুখের ওপরে ‘গুপ্ত গুপ্ত’ বলে দিবেন : আসিফ মাহমুদ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০৭ pm ০১, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

শুভ কুমার ঘোষ, 

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেছেন, দেশর প্রায় সকল রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে হ্যা ভোটের পক্ষে রায় দিয়েছে শুধুমাত্র স্বঘোষিত দিল্লির একটি দল ছাড়া। আমরা মাঠপর্যায়ে দেখেছি তাদের নেতাকর্মীরা না ভোটের প্রচারণা করছে। হ্যা ভোট দিলে বিসমিল্লাহ থাকবে না, হ্যা ভোট দিলে এই হবে সেই হবে- নানান মিথ্যা কথা বলে গ্রাম গঞ্জের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এখনো যদি তারা সেটা করে তাহলে আমাদেরও তাদের নেতাদের সাথে সুর মিলিয়ে তাদেরকেও বলতে হবে ‘গুপ্ত-গুপ্ত’।

রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ-৬ আসনের ১১দলীয় সমর্থিত প্রার্থী শাপলা কলি নিয়ে নির্বাচন করা সাইফ মোস্তাফিজের ও হ্যা ভোটের পক্ষে প্রচারণা চালাতে এসে শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তারা তো অনেক দলকে মোনাফেক বলে; আমরা দেখতে চাই যেন তারাও জাতির সাথে মোনাফেকি না করে। মাইকে ক্যামেরার সামনে এক, আর অলিতে-গলিতে গ্রাম-গঞ্জে আরেক; এটা আমরা দেখতে চাই না। যদি তারা সেটা করে তাহলে আপনারাও তাদেরকে মুখের ওপরে ‘গুপ্ত গুপ্ত’ বলে দিবেন।

এসময় তিনি বলেন, যারা এদেশের অর্থনীতিকে চাঙ্গা করে, তারা এর প্রতিদান পায় না। আমরা আমাদের ইশতেহারে ঘোষনা করেছি, জোট বিজয়ী হলে একটি স্মার্ট কার্ডের মাধ্যমে সকল নাগরিক সেবা দেওয়া হবে।

একটি দল ফ্যামিলি কার্ডের কথা বলে উল্লেখ করে তিনি বলেন, কিন্তু শরিফ হাদি, ফেলানিরা যে জীবন দিয়েছে তাদের কথা বলে না। তারা নির্বাচিত হলে আগ্রাসনবিরোধী সেই শক্তির বিরুদ্ধে কি করবে সে বিসয়ে একটি কথাও বলে না।

এসময় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শারমিন মুনিরা, এনসিপির যুগ্ন সদস্য সচিব মাহিন সরকারসহ স্থানীয় ১১দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Tags: আসিফ মাহমুদএনসিপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উজিরপুরে মারকাযুল কারীম সামেলা মাজেদ কওমী মাদ্রাসার ৩৫ শিক্ষার্থীকে পাগড়ি প্রদান
  • যুগান্তরের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে র‌্যালি
  • প্রাথমিক শিক্ষক নিয়োগে ভুয়া পদ্ধতিতে লিখিত পরীক্ষার প্রার্থী ভাইভা দিতে এসে আটক
  • লক্ষ্মীপুরের কবি মুস্তাফিজুর রহমান স্মরণে শোকসভা
  • জয়পুরহাটে সরিষা ক্ষেত থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম