সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে র্যালি শেষে কেক কাটা হয়। গণমাধ্যম ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও যুগান্তরের সিলেট পরিবারকে নিয়ে কেক কাটেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম)। সময় উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার (এডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ছাড়াও বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও যুগান্তর স্বজনরা।
কেক কাটার প্রারম্ভে এক সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, সংবাদ প্রকাশে যুগান্তরের সাহসিকতা যুগান্তকারী। যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে। আগামীতেও এই অবস্থান অব্যাহত রাখবে এমন প্রত্যাশা করি।অনুষ্ঠানের শুরুতে স্বাধীন বাংলাদেশে শিল্পবিপ্লবের অন্যতম নায়ক দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাতা ও যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার শান্তি কামনায় করে সমবেত সকলেই এক মিনিট নীরবতা পালন করেন।
রবিবার (১ ফেব্রুয়ারি) যুগান্তর সিলেট ব্যুরোতে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেস ক্লাব সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক নাসির উদ্দিন,সহ-সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি সমর বিজয় সী শেখর, ইমজা সহসভাপতি এস আলমগীর, দৈনিক দেশ রূপান্তরের ব্যুরো প্রধান ফখরুল ইসলাম, প্রবাসী সাংবাদিক শাহাব উদ্দিন শিহাব, সাহিত্য সংগঠন ভাস্করের সভাপতি পুলিন রায়, লন্ডনের লিভারপুল প্রেসক্লাবের সহ সভাপতি ও জনমতের সিনিয়র স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন, সিলেট প্রেস ক্লাবর সাবেক কোষাধ্যক্ষ আনিসুর রহমান, বৈশাখী টিভির ব্যুরো প্রধান এস সুটন সিংহ, কার্যকরী সদস্য রনজিৎ সিংহ, দৈনিক ইত্তেফাকের নিজস্ব প্রতিবেদক অমিতা সিনহা, দৈনিক ঢাকার ডাকের সিলেট ব্যুরো প্রধান এমদাদুর রহমান চৌধুরী জিয়া, মণিপুরী সমাজকল্যাণ সমিতি সিলেট জেলা শাখার সভাপতি, রোটারী ক্লাবের সাবেক সভাপতি নির্মল কুমার সিংহ, রোটারী ক্লাবের সাবেক সভানেত্রী শান্তি রাণী সিনহা, দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার তাইনুল ইসলাম, দি কান্ট্রি টুডে প্রতিনিধি সারওয়ার জাহান, সাংবাদিক জামাল উদ্দিন, রায়হান উদ্দিন, জিডিএফের নির্বাহী পরিচালক বায়োজিদ খান, হাসন রাজা লোক সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক সোলেমান হোসেন চুন্নু, দৈনিক বিজনেস ফাইলের ব্যুরো প্রধান বিদ্যারত্ন রায়, দৈনিক বাংলাদেশ সমাচারের নিজাম উদ্দিন, আইওয়ান টিভির মো. ফারুক মিয়া ফারুক, দৈনিক আধুনিক কাগজের ফটোগ্রাফার আল রাব্বি, সরেজমিন বার্তার স্টাফ রিপোর্টার স্বপন মালাকার শিবা, সাব সার্ভেয়ার বিপ্র দাস বিশু বিক্রম, কলেজ শিক্ষক মলয় রায়, আফজাল শিকদার, গ্রীণ ডিজঅ্যাবল্ড ফাউন্ডেশনের সমন্ময়কারী শারমিন আক্তার রেবা প্রমুখ।
এর পুর্বে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা র্যালিতে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আইনজীবী সমিতি ও সিলেট স্টেশন ক্লাব’র সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাভেল, যুগান্তর স্বজনরা সহ গণমাধ্যকর্মীরা।অতিথিদের স্বাগত জানান, দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার, দি কান্ট্রি টুডের সিলেট ব্যুরো প্রধান হাবিব সরোয়ার আজাদ,যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন, ফটোগ্রাফার মামুন হাসান, কোম্পানীগঞ্জ প্রতিনিধি সোহরাব হাসান, যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম অনি, স্বজন শেখ আজিজুল হক সুজা, তাসনিন সরোয়ার আনিকা, লাবণী আক্তার মীম, তানিশা হাসান, জারিন তাসনিম অন্বেষা, শুকতারা মোদী সুমী, তাহমিনা আক্তার মৌমি, রেশমা আক্তার রিয়া, সমিরঞ্জন বিশ্বাস, আফসানা আক্তার, অহনা বেগম, জুই রানী, রাদিয়া জান্নাত

