Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সবকিছু ঠিক থাকলে শীঘ্রই খালেদা জিয়াকে নেওয়া হবে যুক্তরাজ্যে: জাহিদ হোসেন

Taslima TanishabyTaslima Tanisha
৩:৪৫ pm ০৪, ডিসেম্বর ২০২৫
in Top Lead News, জাতীয়
A A
0

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে কাতার রয়্যাল এয়ার এম্বুলেন্সের মাধ্যমে আজ রাত বা আগামীকাল বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নেওয়া হবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে ডা. জাহিদ এই তথ্য জানান এবং দেশের জনগণকে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

ডা. জাহিদ আরও জানান, খালেদা জিয়ার সঙ্গে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল এয়ার এম্বুলেন্সে যুক্তরাজ্যে যাবে। এছাড়া বিদেশ থেকে দুইজন বিশেষজ্ঞ চিকিৎসকও এই মেডিকেল টিমের সঙ্গে থাকবেন। খালেদা জিয়ার সফরসঙ্গীদের নামের তালিকাও বিএনপি মিডিয়া সেলের সিনিয়র সদস্যরা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। শুরুতে ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হওয়া খালেদার শারীরিক জটিলতা বৃদ্ধি পাওয়ায় তাকে করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয় এবং ভেন্টিলেশনসহ জীবনরক্ষাকারী ব্যবস্থা দেওয়া হয়েছে। বিদেশি বিশেষজ্ঞসহ একটি মেডিকেল টিম সার্বক্ষণিকভাবে তার তত্ত্বাবধান করছেন।

Tags: কাতার রয়্যাল এয়ার এম্বুলেন্সেখালেদা জিয়াজাহিদ হোসেনবিএনপি চেয়ারপারসনযুক্তরাজ্যে
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পথচারীকে মারধরের অভিযোগে তীব্র সমালোচনার মুখে মডেল মনিকা কবির
  • হবিগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু
  • বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির জাইমা রহমান
  • জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী
  • বেনাপোলে চাল আমদানির সময়সীমা শেষ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম