Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নির্বচিত হলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে—দীপেন দেওয়ান

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০৬ pm ০৪, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

মো. হাসান আলী, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি-২৯৯ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট দিপেন দেওয়ান নির্বাচনী এলাকায় ধারাবাহিক গণসংযোগ ও পথসভা অব্যাহত রেখেছেন।

এর অংশ হিসেবে বুধবার (৪ ফেব্রুয়ারি) তিনি বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার, বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী বাজার, রূপকারী এলাকা, মারিশ্যা ইউনিয়নের তুলাবান এবং সর্বশেষ বাঘাইছড়ি উপজেলা সদর চৌমুহনী চত্বরে একাধিক নির্বাচনী পথসভায় অংশ নেন। এর আগের দিন মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তিনি আমতলী ইউনিয়ন, খেদারমারা ইউনিয়ন ও বাঘাইছড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেন।

নির্বাচনী পথসভাগুলোতে বক্তব্যে এডভোকেট দিপেন দেওয়ান জনগণের সমর্থন ও দোয়া কামনা করে বলেন, বাঘাইছড়িবাসী যদি তাকে বিপুল ভোটে নির্বাচিত করেন, তবে তিনি এলাকার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

তিনি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে বলেন, বিএনপি সরকারের সময় নারীর ক্ষমতায়ন জোরদারে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে দেশের মা-বোনদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়।

এডভোকেট দিপেন দেওয়ান আরও বলেন, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে বেকারত্ব হ্রাসে কার্যকর কর্মসূচি বাস্তবায়ন করা হবে। বিশেষ করে রাঙামাটিতে সরকারি চাকরিতে দুর্নীতি ও ঘুষবাণিজ্যের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে অনুসরণ করা হবে। তিনি দাবি করেন, বিএনপির শাসনামলে দেশে সুশাসন বজায় থাকে, দ্রব্যমূল্য সাধারণ ও শ্রমজীবী মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকে।

পথসভাগুলোতে বিএনপির নেতাকর্মীরা আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় দলের পরিকল্পনা, লক্ষ্য ও ৮ দফা কর্মসূচি তুলে ধরেন। তারা জানান, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে দেশের অর্থনৈতিক অগ্রগতি, কৃষিখাতের আধুনিকায়ন, খাল খনন, কর্মসংস্থান সৃষ্টি এবং তথ্য ও প্রযুক্তিখাতকে আরও শক্তিশালী করতে বাস্তবভিত্তিক উদ্যোগ নেওয়া হবে।

এ সময় এডভোকেট দিপেন দেওয়ানের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-উপজাতি বিষয়ক সম্পাদক মনীষ দেওয়ান (অবসরপ্রাপ্ত কর্নেল), জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মৈত্রী চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো ও সাইফুল ইসলাম পনির, বাঘাইছড়ি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাজী নিজাম উদ্দিন বাবু, যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন বাহারি, সদস্য সচিব ওমর আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নির্বাচনে আইন-শৃঙ্খলা প্রশ্নে কোনো আপস হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ডিবি পরিচয়ে ব্যবসায়ীদের অপহরণ করে মুক্তিপণ আদায়
  • টাঙ্গাইল জেলা বাংলাদেশ জামায়েত ইসলামীর সমাবেশে ডা. শফিকুর রহমান
  • শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে জামায়াত
  • শ্যামনগর কাশিমাড়ী জামায়াত প্রার্থী গাজী নজরুলের জনসভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম